অগ্নি (মুভি রিভিউ)

যেহেতু ভ্যালেন্টাইনস ডে, তাই শঙ্কা ছিল সিনেমা হলে অধিকাংশই জোড়ায় জোড়ায় থাকবে । তাই বন্ধুকে বোরকা পরিয়ে হলে নিয়ে যেতে চেয়েছিলাম। বন্ধুকে এই..

এরশাদোলজি (রম্য)

বিশিষ্ট রাজনীতিবিদ, নারীদরদীয়া প্রেমিক পুরুষ আলহাজ হোমিওপ্যাথিক এরশাদ ওরফে পল্টিবাদি লাফাইন্যায়ে ডিগবাজীকে নিয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায় রীতিমত তোলপাড় শুরু হয়ে গেছে। আজকের আলোচনা অজ্ঞানে বিজ্ঞানে সজ্ঞানী এরশাদ।

ফেসবুকে প্র্তারনার হাত থেকে সতর্কতা

আপনার অনেক পরিচিত কারো ফেইক আইডি খুলে আপনাকে হয়ত ফাদে ফেলানো হবে, আপনার গার্লফ্রেন্ড, আপনার বন্ধু সেজে আপনাকে ফাদে ফেলানো হবে। আর লুল বালক হলে তো কথায়ই নেই, মিষ্টি কথাতেই আপনার ঘুম হারাম করে দেবে।

ইশি (ছোটগল্প)

বিল্ডিং গুলোর ছুটে চলা খুব উপভোগ করছে ইশি। কিন্তু একটু পরেই বিল্ডিং গুলো দৌড় থামিয়ে দিল। এই জ্যাম একদম ভাললাগেনা ইশির। সবকিছু কে থামিয়ে দেয়। তবে পথের নোংড়া ছেলেমেয়ে গুলো জ্যাম কে খুব ভালবাসে।

আজব প্রশ্নের গজব উত্তর

প্রশ্নঃ দেশে জনসংখ্যা কমানোর জন্য কি কি করা যায়? উত্তরঃ বিবাহ করা থেকে নারী পুরুষ কে বিরত থাকার জন্য উদবুদ্ধ করতে হবে। স্বামী স্ত্রীর বিছানা আলাদা করা যায়। বিছানা এক হলেই মহামারী দেখা দেবে এমন আতঙ্ক ছড়ানো যায়

মেসেজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মেসেজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৮ আগস্ট, ২০১৩

ফেসবুক মেসেজ বিড়ম্বনা (রম্য)


\ফেসবুকে ঢোকার পর ফ্রেন্ড লিস্টের বাইরে থাকা ৫ জনের মেসেজ একবারে দেখে নিজেই কিছুক্ষনের জন্য আবুল হয়ে গেলাম। এগুলো তুলে না ধরে পারলাম না।

১ম জনঃ- এড মি প্লিজ। আই অ্যাম ব্লক। প্লিজ প্লিজ এড মি।
এই টাইপের মেসেজ আমার মত অনেকেই পেয়ে থাকেন এবং সবারই হয়ত আমার মত রাগ হয়। মনডায় চায় তখন ঠাডায়া একটা থাবড়া দেই >_<
আমিঃ- আমিও ব্লক আছি :'( কি যে করি
সে আবার রিপ্লি দিলোঃ- ভন্ডামী করার জায়গা পাও না। ব্লক থাকলে কেউ মেসেজ দিতে পারে?
আমিঃ- ভাবতেছি ভন্ডামী করার ১০১ উপায় নামে বই লিখব। ভালো চলবে হয়ত। কিনবেন কিন্তু। (অতঃপর আমাকে ব্লক মারা হল)
২য় জনঃ- ভাইয়া প্লিজ আমাকে এই পেজের এডমিন বানান।
আমিঃ- আমার তো কোনো পেজ নাই
২য় জনঃ- এডমিন ভাই আপনার এই পেজের কথাই বলছি
এতোক্ষনে বুঝলাম উনি আমার আইডি কে পেজ ভাবছেন। এই আবুল টা পেজ আর আইডির পার্থক্য বোঝেনা। প্রোফাইল চেক করে দেখলাম ইন আ রিলেশন শিপ উইথ অমুক পোলা। বুঝলাম এইডা পোলা মাইয়ারও পার্থক্য বোঝেনা
আমি তাকে আরিফ ভাইয়ের আইডি লিঙ্ক দিয়ে বললাম “আমার মত ছোট পেজের এডমিন হয়ে কি করবেন? ইনি এডমিন খুজছেন। ইনার কাছে গিয়ে বলুন, একবারে এডমিন বানাবে”
৩য় জন আমাকে তার প্রোফাইল পিকচারের লিঙ্ক দিয়ে মেসেজ করেছে। লিঙ্কে ঢুকে দেখলাম প্রায় ১৫০০০ লাইক । ছবিটাও ১বছর আগের। বুঝলাম উনি ফ্রেন্ডলিস্টের বাইরে থেকে লাইক কালেক্ট করছেন। আমার ভাবতে অবাক লাগে মাত্র ২-৩টা প্রোফাইল পিকচারের পেছনে এরা পুরো ফেসবুক ক্যারিয়ার টা নষ্ট করে কি লাভ পায়?
চতুর্থ জনঃ- ভাইজান রিকু দিলাম, এক্সেপ্ট করলেন না, সোজা ডিলেট মারলেন? কাজ টা ভালো করলেন না
আমিঃ- শ্রদ্ধেয় বড় ভাই, আপনার প্রোফাইল ঘুরে দেখলাম ১৮+, ২০+, ২৪+, ৩০+ বিভিন্ন মাত্রার চিত্তাকর্ষক পেজে লাইক দেয়া। তার পাশেই পবিত্র কোরআন শরীফ, মা, আল্লাহ ইত্যাদি পেজে লাইক দেয়া। আমার বয়স এখনো ১৮ হয়নি, তাছাড়া আমি এসব মাল্টি ক্যারেক্টার বুঝিনা। সব কিছু মিলিয়ে ভাব্লাম আপনার ফ্রেন্ডলিস্টে থাকার আমার কোনো যোগ্যতাই নেই। তাই স্বেচ্ছায় সরে এলাম। আর এডাল্ট পেজের উপর থিসিস করতে পারেন। অনেকদুর যেতে পারবেন।
ছাগলের ৫ নাম্বার বাচ্চার মেসেজ টা আরো ভয়ানক। ওটার কথা এখানে আর বললাম না।
[উপরের ঘটনাগুলো কারো সাথে মিলে গেলে তা পুরোটাই কাকতালীয়, এর জন্য আমি দায়ী থাকব না। ঘটনা গুলো মিলতে বাধ্য]



 
Tricks and Tips