অগ্নি (মুভি রিভিউ)

যেহেতু ভ্যালেন্টাইনস ডে, তাই শঙ্কা ছিল সিনেমা হলে অধিকাংশই জোড়ায় জোড়ায় থাকবে । তাই বন্ধুকে বোরকা পরিয়ে হলে নিয়ে যেতে চেয়েছিলাম। বন্ধুকে এই..

এরশাদোলজি (রম্য)

বিশিষ্ট রাজনীতিবিদ, নারীদরদীয়া প্রেমিক পুরুষ আলহাজ হোমিওপ্যাথিক এরশাদ ওরফে পল্টিবাদি লাফাইন্যায়ে ডিগবাজীকে নিয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায় রীতিমত তোলপাড় শুরু হয়ে গেছে। আজকের আলোচনা অজ্ঞানে বিজ্ঞানে সজ্ঞানী এরশাদ।

ফেসবুকে প্র্তারনার হাত থেকে সতর্কতা

আপনার অনেক পরিচিত কারো ফেইক আইডি খুলে আপনাকে হয়ত ফাদে ফেলানো হবে, আপনার গার্লফ্রেন্ড, আপনার বন্ধু সেজে আপনাকে ফাদে ফেলানো হবে। আর লুল বালক হলে তো কথায়ই নেই, মিষ্টি কথাতেই আপনার ঘুম হারাম করে দেবে।

ইশি (ছোটগল্প)

বিল্ডিং গুলোর ছুটে চলা খুব উপভোগ করছে ইশি। কিন্তু একটু পরেই বিল্ডিং গুলো দৌড় থামিয়ে দিল। এই জ্যাম একদম ভাললাগেনা ইশির। সবকিছু কে থামিয়ে দেয়। তবে পথের নোংড়া ছেলেমেয়ে গুলো জ্যাম কে খুব ভালবাসে।

আজব প্রশ্নের গজব উত্তর

প্রশ্নঃ দেশে জনসংখ্যা কমানোর জন্য কি কি করা যায়? উত্তরঃ বিবাহ করা থেকে নারী পুরুষ কে বিরত থাকার জন্য উদবুদ্ধ করতে হবে। স্বামী স্ত্রীর বিছানা আলাদা করা যায়। বিছানা এক হলেই মহামারী দেখা দেবে এমন আতঙ্ক ছড়ানো যায়

রম্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রম্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১ এপ্রিল, ২০১৫

এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য সুপার টিপস

আজ শুরু হচ্ছে বহুল আলোচিত এইচ এস সি (হরতাল সফল সার্টিফিকেট না আবার ;-) ) পরীক্ষা। এ নিয়ে দেশের বিপুল সংখ্যক পোলাপাইন টেনশিত। টেনশনের ঠেলায় কেউ কেউ খাটের নিচেও গিয়ে শুয়ে আছে হয়তো। আবার এই পরীক্ষার প্রিপারেশন স্বরুপ কেউ হয়তো বিস্তর শপিংও করে ফেলেছে।
আবার অনেকের মনে সদ্য শেষ হওয়া আইসিসি ওয়ার্ল্ড কাপের উত্তেজনাও কাজ করছে। 

যথারীতি আগামী কালকের পরীক্ষায় এমন কিছু পরীক্ষার্থী থাকবে যারা ফেসবুকে বাংলিশে লিখে অভ্যস্থ। তাদের উচিত অন্তত পরীক্ষার জন্যও অভ্র ভালো করে শেখা। নয়তো আগামী কাল বাংলা পরীক্ষাতে দেখা যাবে অভ্যাসের দরুন ভুল বশত ইংরেজী ফন্টে লিখে রেখে চলে এসেছে। পোলাপাইন সারাদিন যেইহারে ফেসবুকে থাকে তাই এহেন ভুল করা অসম্ভব না। অভ্র শিখো, কিংবা রিদ্মিক কি বোর্ড কোনো উপায়ে কলমের ভিতর ঢুকিয়ে নিয়ে যেও :-P

পরীক্ষার হলে যদি আলিম দার কে গার্ড হিসেবে পেয়ে যাও তবে তো তোমাদের বৃহ:স্পতি তুঙ্গে। দেখা যাবে তিনি তোমাদের পুরো পরীক্ষার সময় টাই ফ্রী হিট দিয়ে দিয়েছেন :3 বাছারা ইচ্ছা মতো কুপাও :3

পরীক্ষার তিন ঘন্টা সময় কে একটা ক্রিকেট ম্যাচ মনে করবে। মাঝে মাঝে পাওয়ার প্লে পাবে সেগুলোর যথাযথ ব্যবহার করবে। মিড ওভারে একটু দেখেশুনে এক্সাম দেবে যাতে ভুল করে আউট না হয়ে যাও। স্যারদের বাউন্সার গুলো এড়িয়ে যাবে। দেখা যাবে বেশ ভালো একটা স্কোর দাড় করাতে পেরেছো।

নৈর্ব্যক্তিক পরীক্ষার  সতর্কতার সাথে এবং ভালোভাবে ফিঙ্গারিং করবে। অবশ্য ফিঙ্গারিং আর সাথে হালকা পাতলা সাউন্ডের মাধ্যমেও কাঙ্খিত বন্ধুকে সংকেত দিতে পারো :3

আর সবচেয়ে বড় কথা হলো পরীক্ষাযেমন তেমন হোক, সিঙ্গেল রা জোড়া খুজে নিতে ভুল করবে না :3

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪

মেডিকেলে ভর্তি পরীক্ষার্থীদদের জন্য সুপার টিপস

যারা মেডিকেল এডমিশন টেস্ট দিবা তাদের কে একেবারেই টিপস টুপস (টিপাটিপি বা কপালের টিপ না) না দিলে অপরাধ হবে। কেলাইয়েন না আমার টিপস একেবারে ইস্পেশাল। যাউক গা কাজের কথায় আসি।

প্রথমেই বলে রাখি যারা পড়তে পড়তে ফোনের কী প্যাডের মতো বইয়ের পৃষ্ঠা নাম্বার খাইয়ালাইছো তারা এই পোস্ট দেখলেও কামে দিবো না। যারা অগার ঠ্যাং বগার ঠ্যাং মার্কা প্রিপারেশন নিছো শুধুমাত্র তাদের জন্যই এ টিপস। 

তোমরা ভাবতেছো যে আইজ রাইতের মধ্যেই সব বইয়ের এই মাথা ওইমাথা চৌমাথা কইরালাইবা। সেই লক্ষ্যে মজিলা ফায়ারফক্সের দুই তিনটা ট্যাব চালুর মতো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বইয়ের ট্যাব খুইলা বইসা আছো। আরে ব্যাটা একটু পরেই তোর মাথা ক্রাশ করবো, চোখ শাটডাউন দিবো। পরে সকালে বালতি বালতি পানি ঢাইলা তোমারে পরীক্ষা দিতে পাঠাইতে হইবো। তাই যা ট্যাব টুব খুলছো সব ক্লোজ কইরা ঘুমানোর ট্রাই করো। ঘুমের ভিত্রে একটা কিউট পোলা/মাইয়ারে পাশে নিয়া স্বপ্ন দেখো। আরে গাধা বিছানায় না স্বপ্নে দেখো এক্সাম হলে তোমার পাশে একটা কিউট মাইয়া/পোলার সিট।

সকালে ঘুম ভাঙার পর (অবশ্য জল থেরাপি না খাইলে সকালে ঘুম ভাঙার কথা না) মনেই হবে না তোমার এক্সাম আছে। সারারাত তোমার ভিত্রে এন্টিটেনশন প্রোগ্রাম কাজ করছে মিয়া। যাউক গা আম্মুর দাব্রানি খাইয়া শেষমেশ এক্সাম দিতে যাওয়াই লাগবে।

পরীক্ষাকেন্দ্রে গিয়া এমন ভাব ধরবা যেন মেডিকেলে তোমার চান্স হইয়াই গেছে জাস্ট ফর্মালিটির জন্য এক্সাম দিতে আইছো। তোমার আশেপাশে যাদের সিট আছে চামের উপ্রে তাদের প্রিপারেশন কেমন জাইনা নিবা। এইবার মূল পরীক্ষার জন্য ৪টা টিপস দেই।

১। প্রশ্নপত্র পাওয়ার পর প্রত্যেকটা প্রশ্নের জন্য ক,খ,গ,ঘ যেই অপশন টা আগে চোখে পড়বে চোখ কান বুইজা সেইটা দাগাইবা। ভুলেও অন্য অপশন দাগানোর ট্রাই কইরোনা।

২। যদি ১নাম্বার পদ্ধতি পছন্দ না হয় তবে টস পদ্ধতি কাজে লাগাবা। তোমার কাছে এক টাকার কয়েন না থাকলে আশেপাশে কারো কাছ থেকে এক টাকা চাইবা। কয়েন না পাইলে চোখ বন্ধ কইরা দুই হাতের আঙ্গুল মেলানোর সিস্টেম এপ্লাই কইরা দেখতে পারো।

৩। যদি কোনোক্রমে মনে হয় তোমার পাশের কিংবা সামনের কিংবা পেছনের জনের প্রিপারেশনও অগার ঠ্যাং বগার ঠ্যাং মার্কা, তাইলে চোখ ট্যারা কইরা তার উত্তরপত্র হুবুহু কপি করবা। আরে সেট আলাদা, সে যেইগুলা ভুল মারতেছে তোমার উত্তরপত্রে আইসা তার অধিকাংশ সঠিক হয়ে যাবে। তোমার চান্স ঠেকায় কে?

৪। যারা একটু সাহসী তাদের জন্য এই সিস্টেম। হলে গিয়াই খেয়াল রাখবা আশেপাশে চশমা পড়া হাওয়াই মিঠাইয়ের মতো নরম কোনো মাইয়া পোলা আছে কিনা। যদি থাকে তবে সাহস কইরা এই সিস্টেম এপ্লাই করবা। পরীক্ষা শুরুর পর কিছুক্ষন চুপচাপ হাওয়াই মিঠাইরে খেয়াল কইরা আলগোছে তোমার উত্তরপত্র তারে দিয়া দিবা। একটু হুমকি দিবা এড়িতেড়ি করলে হাওয়াই মিঠাই গাইলা দিমু। উত্তরপত্র তারে দিয়াই বলবা যেইগুলা সঠিক উত্তর সেইগুলা মার। সে হয়তো বলতে পারে "দেখো আমি কিন্তু স্যার কে বলে দেবো"
তুমি ঘাবড়াবে না। ঠান্ডা মাথায় বলবা, "স্যার কে বলে দিবা? আচ্ছা বলো, আমার এক্সাম বাতিল করলে তোমারে ফাসায়া তোমার এক্সামও বাতিল করুম। এইবার ভাবো কি করবা।" নিজের এক্সাম বাচানোর জন্য সে রাজি হয়ে যেতে পারে। তুমি খালি খেয়াল রাখবা সে তোমার উত্তরপত্র ঠিকমতো পূরণ করছে ককিননা। একেবারে লাস্টে তোমার উত্তরপত্র নিয়ে নিজে নিজে একটা মারবা। আরে নিজে নিজে যেইটা মারবা সেইটাই তোমার চান্সের ট্রাম্প কার্ড।

এইসব বুদ্ধি ফলো করলে তোমার চান্স আর ঠেকায় কে!? ধুর মিয়া মেডিকেলে চান্স হইয়া গেছে তোমার।

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪

সেদিন বৃষ্টি ছিল | ভৌতিক নয়, কৌতুক সিনেমা | মুভি রিভিউ

ইদানিং বাংলাদেশের কিছু কিছু  সিনেমার পোস্টারে "ডিজিটাল সিনেমা" "রেড ক্যামেরায় নির্মিত সিনেমা" "প্রথম অমুক সিনেমা" "ব্যয়বহুল সিনেমা" ইত্যাদী কথাবার্তা বিশেষ ভাবে লেখা থাকে। যখনই এসব লেখা চোখে পড়ে তখনই বুঝে নিতে হবে ঘাপলা আছে। হলে নতুন সিনেমা আসছে "সেদিন বৃষ্টি ছিল"। এটার পোস্টারে আবার বিশেষ ভাবে লেখা আছে "দেশের প্রথম ডিজিটাল ভূতের সিনেমা"। আমি ভাবছিলাম ডিজিটাল ভূত হয়তো কোনো প্রোডাকশন হাউজের নাম। পোস্টারের আরেকটা বিশেষত্ব হল বিশাল একটা কঙ্কাল টাইপ মাথা বসায়া ভৌতিক ব্যপার স্যপার ফুটায়া তোলা হইছে।

ভৌতিক ব্যপার স্যপার টা কেমন তা দেখতে চলে এলাম সিনেমা হলে। সিটে বসার পর পাশের জন বলল, "ভাই পোস্টারের ভূত দেইখাই সিনেমা দেখতে চইলা আইছি"। তারে কইলাম, "ভূত তো যে সে দেখতে পারে না, আপনার চোখে নাও পড়তে পারে" ওমনি "ক্য্য্য্য্য্য্যা" করে একটা সাউন্ড হওয়ায় পাশের জন নেচে উঠলো। আহ সাউন্ডেই বুঝা গেল আইজ সেই লেভেলের ভৌতিক সিনেমা উপভোগ করতে যাইতেছি। সিনেমার দুই তিন মিনিটের মাথায় শুরু হইলো মাইর পিট। বহুদিন পর বাংলা সিনেমার মাইর পিটে ঢোল তবলার বাড়ি শুনলাম। সিনেমা ডিজিটাল হইলেও অতীত ভুলেনাই।

সিনেমার প্রযোজক, গল্পকার এবং নায়িকা হওয়ার সুবাদে রত্নার কিঞ্চিৎ মেদ যুক্ত শরীর দেখে হতাশ হওয়ার কিছু নেই। কারন দর্শক জানে তারা ভূতের সিনেমা দেখতে এসেছে ;-) । ভূতের সিনেমায় মুখ নড়বে সাউন্ড হবেনা আবার সাউন্ড হবে মুখ নড়বে না এই বিষয়টাকে স্বাভাবিক ধরে ডাবিং এর ত্রুটিটাকে হজম করে নিলাম। নায়িকা একজন ছাগল প্রেমী। নায়কের সাথে পরিচয়ও এই ছাগল কেন্দ্রীক। নায়কের কোটি টাকার গাড়ির মাঝেই নায়িকার ছাগল দুইটা নাদুস নুদুস ছাগলের বাচ্চা প্রসব করলো কোনো রকম ম্যা ম্যা ডাক ছাড়াই।

নায়িকার সাথে নায়কের বিয়ে হওয়ার পর তারা তাদের পুরাতন জমিদার বাড়িতে বেড়াতে যায়। সিনেমার অনেক খানি হয়ে গেছে, আমাদের চোখও ভূত দেখার জন্য নিশপিশ করছিল। যাক এবার বুঝি সুযোগ পাওয়া গেল। জমিদার বাড়িতে আইসা কাউয়া দেখলাম বিলাই দেখলাম কিন্তু ভূতের দেখা এখনো পাইলাম না। হঠাত হঠাত  জমিদার বাড়ির একটা স্টিল ছবি দিয়া আর জোরে "ক্য্য্য্য্যা" কইরা একটা সাউন্ড দিয়া পরিচালক মনে করাইয়া দিতেছিল "ভয় নাই এইটা ভূতের ছবি"। এইভাবেই শেষ হল ভূত বিহীন ভৌতিক প্রথম পর্ব।

বিরতির পর সাদা শার্ট আর পায়জামা পরা নরম চেহারার এক সুদর্শন যুবক এসে ধরলো দু:খের গান, শিল্পী মনির খান। সাদা পোশাক দেখে ধরে নিলাম এইটাই মেবি ভূত। নায়িকা একবার ছাদে কাপড় চোপড় তুলতে গিয়ে এই নিরীহ চেহারার ভূত টাকে দেখে ভয়ে চিল্লায়ে কান ঝালাপালা করে ফেলল। এত জোরে চিল্লানি দিছে যে ভূত ভয়ে পালিয়ে গিয়েছিল। আর পরিচালক তো মাঝে মাঝেই জমিদার বাড়ির স্টিল ছবি আর ক্যা কু চিৎকুর থেরাপী দিয়ে মনে করিয়ে দিচ্ছিল এটা ভৌতিক ছবি।

নায়িকার উপর যেহেতু ভূতের আছড় হয়েছে তাই ওঝার ব্যবস্থা করা হল। ওঝা আসার আগেই নায়িকার মাঝে ভূত ভর করে নায়কের গলা টিপে উচু করে ধরলো। গলা টিপে উচু করে ধরা যেন তেন নায়ক পেন্ডুলামের মত দুলতে থাকলো। যেই কেবল দিয়ে নায়ক কে ঝোলানো হয়েছিল সেটা মুছতে গিয়ে নায়কের শার্টের কলারও খেয়ে ফেলছে এডিটর সাহেব।  ওঝা এসে অবশেষে ভূত কে শান্ত করলো। কিন্তু এই ব্যাটা খালি "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জোলেমিন" এই এক দোয়া পড়ে "পুফ" শব্দ করে ফুঁ দিয়ে তার ওঝাগিরির কারিশমা দেখাতে লাগলেন। নায়িকা রত্না কোথায় গেল তা জানা যায়নি তবে ওঝার কারিশমায় বিছানায় ভূত কে শুয়ে থাকতে দেখা গেল।

সুদর্শন ভূত এবার ফ্ল্যাশব্যাকে গিয়ে তার ভূত হওয়ার কাহিনী বর্ণনা করতে লাগলো। মানতেই হবে ভূতের ব্রেইন যথেষ্ঠ শার্প। এই ভূত হল সিনেমার আরেক নায়ক যার নাম বিশাল। ফ্ল্যাশব্যাকের কাহিনীতে দেখা গেল বিশাল কলেজের পরীক্ষা পেছানোর জন্য পিঠে ছুরি খেয়ে পরীক্ষার হলে পড়ে আছে। আর বিশালের বন্ধুরা পুলিশ সেজে এসে প্রিন্সিপালকে ভয় দেখাচ্ছে। এই পুলিশ গুলার কারো প্যান্টের চেইন খোলা, কারো মুখে এক খাবলা আলগা দাড়ি, কারো দৈত্যের শিং এর মতো নাকের দুই পাশ দিয়ে গোঁফ, কেউ আবার এক পায়ে স্যান্ডেল এক পায়ে জুতা, কেউ আবার পাঞ্জাবীর উপর পুলিশের পোশাক পরে চলে এসেছে। সম্ভবত স্কুলের কোনো নাটকে পারফর্ম করতে যাচ্ছিল তাদের ধরে আনা হয়েছে।

বিশাল ভূত হয় এই জমিদার বাড়িতে পিকনিক করতে এসেই। বৃষ্টিভেজা রাতে জমিদার বাড়ির ছাদে বিশাল নায়িকাকে ভালো বাসার কথা বলবে। অতি উত্তেজনায় সে আই লাভ ইউ বলতে গিয়ে পিছলা খেয়ে ছাদ থেকে পড়ে গেল। এই মর্মান্তিক ঘটনা দেখেও দর্শক হো হো করে হেসে দিলো। এই কারনেই ভূতের রাগ বেশি। এদিকে বিশাল মরে ভূত হওয়ার পর গাড়ি এক্সিডেন্টে নায়িকার মেমোরির কিছু কিছু ফাইল ডিলেট হয়ে গেল যার ভিতর বিশাল ফাইলও ছিল। ভাগ্যিস পুরা ফর্মেট হয়নাই।

ফ্ল্যাশব্যাক থেকে বাস্তবে ফিরে আসার পর দেখা গেল নায়িকা ছাদে হাটাহাটি করছে। সেই সময় বৃষ্টি শুরু হল। বৃষ্টিতে ভিজেই নায়িকার অতীতের কথা বিশালের কথা মনে পড়ে গেল। আগে দেখতাম স্মৃতি হারায় বাড়ি খাইয়া আবার স্মৃতি ফিরেও বাড়ি খাইয়া, আর এখন দেখতেছি বৃষ্টির ফোটাতেই স্মৃতি ফিরে আসে। ভূত তাড়ানোর জন্য ওঝা একটা তাবিজ দিয়েছিল। কিন্তু নায়িকা স্বপ্নেই সেই তাবিজ খুলে ফেলল। আর যায় কই, তাবিজ নাই, ভূত কি এখন তোমারে ছাড়বো চান্দু? ভূত ছাড়েনাই, নায়িকারে উপরে তুলতেই আছে তুলতেই আছে। কাহিনী হইলো নায়িকারে শূন্যে ভাসালো ঠিক আছে, কিন্তু যেই কেবল দিয়া উঠাইলো সেই কেবল মুছতে গিয়ে পিঠে উপর থেকে বাকি অংশের বিতিকিচ্ছিরি অবস্থা বানিয়ে ফেলল। আরে বাপ, শূন্যে ভাসানোর দৃশ্য যদি চিত্রায়নই না করতে পারিস তবে কি দরকার সেই দৃশ্য রাখার?

তবে শেষ দৃশ্যে ভাললাগছে ভূতের সাথে নায়কের মারামারি, এক বার ভূত নায়করে মাইরা কাইত কইরা ফালায় আরেকবার নায়ক ভূতরে মাইরা উল্টায়া ফালায়। ভূতের লগে কিল ঘুসি লাত্থি গুতা চলতেই থাকে। শেষমেশ নায়িকা ভূতের পা চেপে ধরে অনুরোধ করে নায়ক কে ছেড়ে দিতে। এই ভূত নামেই ভূত। সে বৃষ্টির পানিতে ভিজে, মানুষের সাথে মারামারি করে, চেহারাতেও ভৌতিকতা নেই, আবার মন টাও নরম। নায়িকার অনুরোধেই সে নায়ক কে ছেড়ে দিল। বিটিভিতে আগে শক্তিমান নামে একটা সিরিয়াল হইতো। ভূত সেই সিরিয়ালের শক্তিমানের মত ঘুরান্টি দিয়া শূন্যে ভেসে বিদায় নিল। এই সিনেমার একেকটা শূন্যে ভাসার দৃশ্য মাস্টার পিস। যেই শূন্যে ভাসে, তারই পিঠের উপরে পিরামিড, পিরামিডের উপরের রশি মোছার বৃথা চেষ্টা, আর যে ঝোলে তার পুরো শরিরের অবস্থা দেখে মোটেও এইটারে ভৌতিক ব্যপার মনে হয়না।

আসছিলাম ভৌতিক সিনেমা দেখতে, কিন্তু সিনেমার একেকটা দৃশ্য দেখে মনে হয় কৌতুক সিনেমা। পাশের জন একটা কঙ্কালের মাথা দেইখা চইলা আইছিল। আহারে বেচারা :-/
কঙ্কালের চুল টাও দেখতে পেল না। পুরা সিনেমায় ডাবিং এর যথেষ্ঠ সমস্যা ছিল। অভিনয় বিরক্তিকর। আড়াই ঘন্টার সিনেমায় ভূতের উপস্থিতি ১৫মিনিটের বেশি না,  কিন্তু তাকেও আমাদের ভূত বলে ধরে নিতে হবে, এমনিতে দেখে বোঝা যাবে না। ভৌতিক সিনেমা হলেও ভয়ঙ্কর কিছু নেই। আর ঝোলাঝুলির দৃশ্যগুলা ছিল হাস্যকর। আমার কাছে এইটারে ভৌতিক সিনেমা মনে হয়নাই, কৌতুক সিনেমা মনে হইছে।

রবিবার, ২৪ আগস্ট, ২০১৪

গণিতবিদ বয়ফ্রেন্ড

গার্লফ্রেন্ড যখন গণিত বোঝে…
মেয়ে: জান তুমি আমাকে কতটুকু ভালোবাসো?
ছেলে: সামথিং বাই জিরো।
মেয়ে: ওয়াও!! সো সুইট :-*

গার্লফ্রেন্ড যখন গণিত বোঝেনা…
মেয়ে: জান তুমি আমাকে কতটুকু ভালোবাসো?
ছেলে: সামথিং বাই জিরো
মেয়ে: কি??? >_< তুই আমার সাথে আর কথা বলবি না >_<

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪

বাংলাদেশের কোন জেলার মেয়ে কেমন

দেখে নিন কোন জেলার মেয়ে কেমন।

ঢাকা: এখানে কিছু মেয়ে আছে বেশ বুদ্ধিমতি, কয়েকটা আবেগী মেয়েও পাবেন, তবে কিছু বিচ্ছু মেয়ে আপনাকে গরম তেলে ভাজবে, সুন্দরী ফিটফাট মেয়ে প্রচুর আছে (ময়দা সহ ও বাদে) তা এদের ফেসবুক প্রোফাইল ঘুরলেই বুঝতে পারবেন, তবে এমন কিছু মেয়েও পাবেন যারা আপনাকে প্রান খুলে ভালোবাসবে।

চট্টগ্রাম: আপনি খুজে দেখেন এখানেও কিছু মেয়ে বয়ফ্রেন্ড কে প্রচুর ভালোবাসে, তবে আপনে যদি বিটলা টাইপ মেয়ের খপ্পরে পড়েন তবে কপাল খারাপ, মাম্মা কসম চিটাগাং এর বুদ্ধিমতি মাইয়া আপনে হালি হালি পাইবেন, সুন্দরী মাইয়া অনেক, তয় কিছু মাইয়ার আবেগ দেইখা আবেগে কাইন্দা দিবেন।

বরিশাল: কিছু মাইয়া আপনারে ছিল্লা কাইটা বিটলবন লাগাইয়াও দিতে পারে, অনেক অনেক সুন্দরী মাইয়া পাইবেন, আর বুদ্ধিমতি? সেইটা আর বলতে, দেখা যাইতেছে বরিশাইল্যা কিছু মাইয়ার কাছে আপনে ভ্যাদা, আবেগী মাইয়া খুজতেছেন? বরিশালেও পাইবেন, স্বামীরে ভালোবাসার মত মাইয়াও অনেক।

খুলনা: কিছু মেয়ে স্বামীদের প্রান দিয়ে ভালোবাসে, কিছু আছে বোকা টাইপ আবেগী, আবার কিছু বুদ্ধিমতি মেয়ে বুদ্ধিমত্তায় আপনাকেও ছাড়িয়ে যাবে, তবে এমন কিছু মেয়ে পাবেন যারা আপনার জীবনটারে ভাজা ভাজা করে দেবে, অবশ্য সুন্দরী মেয়ে আছে প্রচুর।

কুষ্টিয়া: এই এলাকার কিছু মেয়েরে দেখে মনে হবে বোকা বোকা কিন্তু এদের চেয়ে চালাক বুদ্ধিমতি মেয়ে পাবেন না, সুন্দরী মডেল কন্যা মেয়ে অহরহ আছে, আবার কয়েকটা আছে আপনার সাথে ফেভিকলের আঠার মতো লেগে থাকবে, তবে যেই কয়টা বিচ্ছু মাইয়া আছে তারা আপনারে বক্সিং মাইরা নাকও ফাটায়া দিতে পারে, সবশেষে কিছু মাটির মনের মতো আবেগী মেয়েও পেয়ে যাবেন যাদের আবেগের কাছে সবসময় আপনি পরাজিত হবেন।

রাজশাহী: এইখান কার অনেক মাইয়া সেইরাম চালাক আর বুদ্ধিমতি, সুন্দরী মাইয়ার অভাব নাই।  আবার বোকাসোকা আবেগী মেয়েও আছে, তবে কসম বয়ফ্রেন্ডকে জানপ্রান দিয়ে ভালোবাসার মতো মেয়ে কম না, বিচ্ছু গুলা থেকে সাবধান।

রংপুর: আবেগ এর বেগ ঠেকাইতে পারবেন না এই এলাকার কিছু মেয়ের আবেগ দেখে, ফাজিল টাইপ মেয়েগুলা ফতুর করে ছাড়বে, তবে পিওর ভালোবাসা দেয়ার মতো মেয়েও আছে, সুন্দরী মেয়েও কিছু পাবেন আবার অনেক বুদ্ধিমতি মেয়েও আছে।

সিলেট: এই এলাকার মেয়ের বৈশিষ্ট্য সম্পর্কে ধারনা পেতে উপরের গুলো আবার পড়ুন ।

শনিবার, ৯ আগস্ট, ২০১৪

মোস্ট ওয়েলকাম ২ | উড়াধুড়া "ট্যাকনোলজি" তে ভরপুর সিনেমা, শুধুই বিনোদন | মুভি রিভিউ

[স্পয়লার এলার্ট]

গতকাল জিপি তে ৪গিগাবাইট ডাটা ফ্রী পাওয়ার পর আমার শুধু একটাই অনূভুতি হয়েছিল "এ তো অসম্ভব!" আমার অনূভুতি কে সত্য প্রমান করার জন্য কিনা জানিনা ঠিক তখনই অনন্ত জলিলের মোস্ট ওয়েলকাম ২ এর পোস্টার সামনে পড়ে গেল। আসলেই তার সামনে পড়ে যাওয়ায় অসম্ভবই সম্ভব হয়ে গেছে। পোস্টারে দেখলাম গ্রামীন ফোন এই সিনেমার স্পন্সরও। তাই সিনেমাটা দেখার জন্য তর সইছিল না। সুমন আর সুদীপ্ত কে বলতেই তারা রাজী হয়ে গেল। তিনজন বেশ ভালো একটা জায়গায় গিয়ে বসে পড়লাম। যেহেতু অনন্তের সিনেমা তাই অভিনয় শিল্পীদের আলাদা করে পরিচয় করে দেয়ার প্রয়োজন নেই।

অনন্ত জলিলের সিনেমায় প্রতি মূহুর্তে চমক থাকবে না সেটা কি হয়! কিন্তু নাম দেখানো থেকেই যে চমক শুরু হবে সেটা বুঝিনাই। কোনো এক কালে একটা দোকানের উপরে দেখেছিলাম সেখানে লেখা আছে "ইঞ্জিনিয়ার ডাক্তার মো: আব্দুল খালেক এমবিবিএস এন্ড এল এল বি" নিচে ছোট করে চর্ম, যৌন, হোমিওপ্যাথি, কবিরাজি ইত্যাদী বিশেষজ্ঞও লেখা ছিল সম্ভবত। সিনেমার পরিচয় পাট্টা পর্বে সুপার ডুপার ব্লকবাস্টার এ্যাকশন হিরো অনন্ত এতবড় নাম আর সাথে স্ক্রিপ্ট রাইটার,  প্রযোজক,  পরিচালক অনন্ত দেখে আমার সেই ইঞ্জিনিয়ার এমবিবিএস ডাক্তারের কথা মনে পড়ে গেল। ভাই পারলে ক্যামেরা ম্যানের দায়িত্বটাও নিতেন। সেলফি স্টাইলে ক্যামেরা ধইরা শুটিং করতেন। পরিচয় পাট্টা পর্বে আরো ছিল গ্রামার না গ্ল্যামার গার্ল বর্ষা (টাইটেলের ফন্ট ভালো আছিল না আসলে)। অনন্ত বর্ষারে খুব জিগাইতে মুঞ্চায় এই "সুপার ডুপার এ্যাকশন হিরো" আর "গ্ল্যামার গার্ল" এই টাইটেল দুইটা তারা কই পাইছে মানে কারা দিছে? তারা নিজেরা নিজেরা লাগাইলে ঠিক আছে :3

পরিচয় পাট্টা নিয়ে মাথা ঘামাতে ঘামাতে দেখি আল জাজিরা, বিবিসি, সিএনএন আরো কি কি চ্যানেল জানি চেঞ্জ হচ্ছে । কি মুশকিল! আইলাম সিনেমা দেখতে ক্যাডা জানি প্রজেক্টরে ডিশ টিভি লাগায়া দিছে। ভালো করে খেয়াল করে দেখি নিউজ রিডার দের মুখের সাথে সাউন্ড মেলেনা। ওইত্তেরী শুরুতেই চ্যানেল গুলার কাটপিস লাগায়া দিছে! দেখা যাচ্ছে নিউজ রীডার ভারতের নির্বাচনের নিউজ পাঠ করছে আর জলিল সাহেব ডাবিং এর সময় ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার সংক্রান্ত ভয়েস জুড়ে দিয়েছে। সারা বিশ্বের মিডিয়া এতো তোলপাড় কারন বাংলাদেশের বিজ্ঞানী হাসান মইন ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করেছেন। কিন্তু সেইটা সারা পৃথিবীতে ব্রেকিং নিউজ আকারে প্রকাশ হচ্ছে। সম্ভবত এটাই প্রথম ঘটনা কোনো কিছু আবিষ্কার হওয়ার পর সেটা ব্রেকিং নিউজ আকারে প্রকাশ হচ্ছে।

রোবট সিনেমায় দেখেছিলাম রজনীকান্ত রোবট বানাতে গিয়ে এক হাত লম্বা দাড়ি গজিয়ে ফেলেছেন। এখানে এসে দেখলাম হাসান মইন সাহেবের চুল সম্ভবত সার্ফ এক্সেল, টাইড, হুইল পাওয়ার হোয়াইট যত প্রকার পরিষ্কারক বস্তু আছে তা দিয়ে সাদার চেয়েও সাদা বানিয়ে দিয়েছে। পরে মনে হয় সাদা রংও লাগিয়ে দিয়েছে তা না হলে চুল দেখে আমার চোখ ঝলসাতো না। চুলের পর গোফের দিকে তাকিয়ে বুঝলাম এ গোফ দ্বিস্তর বিশিষ্ট। দুই স্তরের রং দুইরকম। না জানি গবেষণা করতে গিয়ে আরো কয় স্তর হয়।

ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার নিয়ে হাসান মইন সাহেব সংবাদ সম্মেলন করছেন। সে সময় দেখা গেল সামনের সারিতে বসে থাকা একজনের বুকে বোতামের মতো ক্যামেরা লাগানো। কিন্তু সেই ক্যামেরা থেকে নীল লেজার রশ্মি বেরিয়ে এসে ক্যান্সারের প্রতিষেধকের প্রেজেন্টেশন টার ভিডিও করছে। এই লেজার ওয়ালা ভিডিও ক্যামেরা বানিয়েছে যে তাকে নিয়ে একটা সংবাদ সম্মেলন করা উচিত।

ভিলেন রা সংবাদ সম্মেলনে বিজ্ঞানী কে আক্রমন করতে আসলো আর তখনই এ্যাকশন হিরো অনন্ত জলিল হাসপাতালের দোতলার কাচ ভেঙ্গে নিচ একটা গাড়ির উপর জাম্প দিয়ে পড়লো। সাথে সাথে পাশের দুইটা গাড়ি উল্টিয়ে পাল্টিয়ে চিৎ হয়ে কাৎ হয়ে উড়ে গেল। আর অনন্তের চাপে যে গাড়ির উপর জাম্প দিয়েছিল সেটায় আগুন ধরে গেল। পরে অবশ্য কারো সাহায্য ছাড়াই আগুন নিভে গেল দোতলাতেও কোন ভাঙ্গাভুঙ্গা দেখা গেল না। ছে কি এ্যাকছন গুরু একেবারে ফাটিয়ে দিয়েজে। মাইরি বলছি। এইবার আমি মেনে নিলাম পরিচয় পাট্টা পর্বের টাইটেল ঠিক আছে।

গ্ল্যামার গার্ল বর্ষা স্ক্রিনে এসেই দেখি চাপাবাজী করছে অনন্ত তার বয়ফ্রেন্ড হেন তেন। এ তো দেখি জন্মের আগে থেকেই প্রেম হয়ে আছে। যাহোক একটু পরেই গানের দেখা পাইলাম। গানের ভিতরে জলিল সাহেব এন্টার্কটিকা মহাদেশের বরফ, মরুভূমি, উলফেনস্টেইন গেমের সিড়ি হাবিজাবি আরো বহুত কিছু দেখাইলেন। তাদের পায়ের নিচ দিয়ে এনটার্কটিকার বরফ, মরুভূমি দৌড় দিয়ে বেড়াচ্ছে, মাটি আর তাদের পায়ের মধ্যবর্তী শূণ্যস্থান দুই ইঞ্চি। অনন্ত যখন সিড়িতে বসে আছেন তার বসা সংলগ্ন স্থান এবং সিড়ির ধাপের মাঝে দুই ইঞ্চি গ্যাপ। কেউ শূণ্যে বসে থাকতে চাইলে যা হয় আর কি। মজার ব্যপার হলো বস ক্রোমা শট মারতে গিয়ে তার বসার জায়গার প্যান্ট থেকে বেশ কিছু অংশ ইন্দুর খাওয়া মতো করে খেয়ে ফেলেছে :-P [বিস্তারিত বললাম না ইশারা ইঙ্গিতে বুঝে নেন :-P ]

এইবার দেখা গেল ঢাকা শহরের একটা পিচ্চি ফকির অনন্তের কাছে গড়গড় করে ভিক্ষুক সিন্ডিকেটের তথ্য দিচ্ছে। ভাই ঢাকা শহরের ভিক্ষুক রা এত বলদ না যে আপনারে হুদাই হাড়ির খবর কইবো। পিচ্চির তথ্য মতো জলিল সাহেব ভিক্ষুক সিন্ডিকেটের লীডার কে নীতিবাক্য শোনাচ্ছে। ধুর ভাই গরীব রাও মানুষ এই টাইপ নীতিবাক্য শুনতে শুনতে কান পঁচে গেছে। তার উপর আপনে অলরেডি ওল্ড মডেলের বেশ কয়েকটা নীতিবাক্য ডেলিভারি দিয়া দিছেন। দুসরা ছাড়েন, নীতিবাক্য দিয়া উইকেট পড়বো না। বস এই বার যেই দুসরা দিলো তাতে একটা মাথাভোঁতা মোটা কাঠ ভিক্ষুক সিন্ডিকেটের লীডারের ডান পা এফোঁড় ওফোঁড় করে এক হাত বেরিয়ে গেলো। একেবারে ক্লিন বোল্ড রাইট স্ট্যাম্প ফাতাফাতা। বোল্ড করার সাথে সাথে বৃষ্টি নামার মতো করে ঘটনাস্থলে পুলিশ আর সাংবাদিক হাজির হলো। বস সাংবাদিক দেরও কিছু নীতিবাক্য ডেলিভারী দিলেন। জলিল সাহেবের হাতের আর মুখের মুভমেন্টের সাথে সংলাপের কোনো মিল নাই। অবশ্য এই ধারা তিনি পুরো সিনেমাতে বজায় রেখেছেন।  সাংবাদিক দের হাতের মাইক্রোফোন দেখে মনে হলো এগুলো কোনো পাটকাঠিতে (অথবা সরু লাঠি দিয়ে বানানো স্ট্যাম্প) এলোপাথাড়ি কচটেপ পেচিয়ে বানানো হয়েছে। সেই সংবাদ আবার দেখাচ্ছে AJ (Ananta Jalil) টিভিতে :3 এইটা দেখে প্রচুর হাসছি :-P

বিজ্ঞানী কে উদ্ধার করার সময় অনন্ত জলিল গাড়ি দিয়ে একটা গেট ভাঙলো, গেট টা কয় হাজার টুকরা হলো তার ইয়োত্তা নাই। আজ কাল গাড়ির ধাক্কায় লোহার গেট হাজার টুকরা হয়ে যায়। এই কিডন্যাপের পর বিজ্ঞানীর সিকিউরিটি জোরদার করা হলো। জলিল সাহেব গ্রামীন ফোনের থ্রিজি ব্যবহার করে করে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাচ্ছিলেন। একটু পরে বর্ষা অনন্তের অফিসে এসে হাজির্। অনন্তও বর্ষার হাত চেপে ধরলো (নোট এইটা কিন্তু সিনেমায় পুলিশ অফিসার অনন্ত আর বর্ষার প্রথম দেখা :-P )। আর তারপরই গান শুরু হলো "হাত ধরতে দিলে দেবো ঝালমুড়ি কিস করতে দিলে দেবো ক্যাডবেরী……… চিকেন তান্দুরী" বর্ষা আফা আপনে না জলিল স্যারের প্রেমে পড়ছিলেন? তো হাত ধরার পিড়াপিড়ি করার কথা তো আপনার্। উল্টা জলিল স্যার পিড়াপিড়ি করে ক্যা? নাকি আপনারা ভুইলা গেছিলেন কে কার প্রেমে পড়ছিল? অন্ততপক্ষে চিকেন তান্দুরী খাওয়ার লোভেও তো আপনারে হাত ধরতে দেয়া উচিত কারন বেশ কয়েকবার আপনারে রেস্টুরেন্টেই দেখলাম। গানে অনন্তের ড্যান্স সে আরেক বস্তু। ড্যান্সের একেকটা মূদ্রা দেখে মনে হচ্ছিল সে ট্রাফিক পুলিশ, ব্যস্ত রাস্তায় গাড়ির যানজট ছাড়াচ্ছেন। বাকি মূদ্রাগুলোর কথা বললে বিষয়টা অশ্লীল হয়ে যাবে :-P

বর্ষাকে ভিলেন রা ঢাকা থেকে কিডন্যাপের চেষ্টা করে আর কোথা থেকে অনন্ত এসে বর্ষাকে মোটর সাইকেলে করে নিয়ে যায় এবং দেখা গেল তারা পাহাড়ি এলাকায়। তাদের তাড়া করতে থাকা গাড়ি থেকে ভিলেন রা পিস্তল দিয়ে গুলি করছে। সেই পিস্তল থেকে প্রথমে হোমিওপ্যাথিক শিশির সাইজ তারপর পটল সাইজ তারপর পেপে তরমুজ সাইজের মিসাইল ছুটে আসতে লাগলো। ভয়ে আছি কখন না জানি রকেট সাইজের টোমাহক ক্ষেপনাস্ত্র বাইর হয়। এইসব মিসাইল গুলা অনন্ত বর্ষাকে সাইড দিয়ে গাড়ি, ট্রাকে গিয়ে লাগলো। ভাই একটা প্রশ্ন ছিল গাড়ি গুলা কি জিটিএ ভাইস সিটি গেম থেইকা ধার কইরা আনছেন? না মানে সেইগুলা দেইখা তো অরজিনাল মনে হইলো না। তাছাড়া টুক্কাটুক্কি লাগলেই বিগ ব্যাং এর মতো ব্লাস্ট হয়ে যাচ্ছে।

এই সিনেমার সবচেয়ে আকর্ষনীয় দিক হলো সিনেমার গান গুলা। প্রায় প্রতিটা গানের ব্যাকগ্রাউন্ডেই ক্রোমা শট দিয়ে স্টিল ইমেজ বসিয়ে দিয়েছেন। এই কাজ টা মোড়ের মাথার কম্পিউটারের দোকানের পিচ্চিও পারে। আমি নিজেই ক্লাস সেভেনে থাকতে এই ক্রোমা শট দেওয়া শিখছি। তো কাহিনি হইলো ক্রোমা শট দিছেন ভালো কথা কিন্তু সেইগুলা আপনার পায়ের তল দিয়া নইড়া বেড়াইতেছে ক্যান? মাঝে মাঝে আপনার শরীরের পাশ দিয়ে সাদা বর্ডারও দেখা যাচ্ছে। বস এই লেভেলের পাগলামী না করলে চলতো না?

অনেক গবেষণা করে অনন্তের একটা ইউনিক ড্যান্স (ঠিক ড্যান্স না, স্ট্যাচু বলা যায়) আবিষ্কার করলাম। প্রায় প্রতিটা গানেই বেশ কয়েকবার স্ট্যাচু স্টাইলে তাকে দেখা যায়। এতে তার ডান পা ৭০° এঙ্গেলে এবং বাম পা ৮৫° এঙ্গেলে থাকে আর হাত দুটো প্রসারিত থাকে। দারুন স্টাইল না? :-D

সিনেমার এক অংশে ভিলেন নিনো হেলিকপ্টারে করে বিজ্ঞানী হাসান মইন কে নিয়ে নিয়ে যাচ্ছেন। এক দৃশ্যে দেখা গেল অনন্ত ছোট্ট একটা জাম্প দিলেন তারপরের দৃশ্যে দেখা গেল তিনি হেলিকপ্টারের নিচে ধরে ঝুলে আছেন। ভাই আপনি যে জাম্প দিয়ে হেলিকপ্টার ধরেছেন তার প্রমান কি? আবার তার পরের দৃশ্যেই দেখা গেল দায়িত্বে অবহেলার কারনে অনন্তকে মিডিয়া ধুয়ে দিচ্ছে। ভাই তাইলে আপনে হেলিকপ্টারে ঝুইলা কি করতেছিলেন? নাকি ভুলে সিনেমায় হেলিকপ্টার শট ঢুকায়া দিছেন?

দায়িত্বে অবহেলার কারনে অনন্ত চাকরীতে ইস্তফা দিলো তারপরই পুলিশ এসে গ্রেফতার করলো। গ্রেফতারের পর উরে মাইর্। পা উপরে ঝুলাইয়া পিটাইতেছে। তারপর দেখা গেলো অনন্ত সেলের ভিতর থেকে বেরিয়ে এলো। ভাই আপনে না ঝুইলা ছিলেন? নামলেন ক্যাম্নে আর বাইর হইলেন ক্যাম্নে? ধুর সুপারহিরো দিয়া সব সম্ভব। এরপর অনন্তের পেটে মিশা ঘুষি মারে কিন্তু অনন্ত এক চুলো নড়েনা অথচ মিশার হাত মচকে যায়। আগের বার পেটে চাকু মারছিল ভাগ্যিস সেইটা ভাইঙ্গা যায়নাই :-P মিশাকে প্রথমবার কন্ট্রাক্ট দেয়ার সময় তাকে নিনো ৫০মিলিয়ন ডলার দেবে বলেছিল। এবার মিশা বলল সে ৫বিলিয়ন ডলার পাবে কাজ করে দিলে। আগে ঠিক করে ডলার মিলিয়নে দিবেন না বিলিয়নে দিবেন। একেকবার একেক কথা ভালো লাগে না।

এইবার ভিলেন রা কি না কি ভাইরাস কুকুরের ভিতর পুশ করে দিলো আর তাতে সারা শহরের মানুষ আক্রান্ত হলো। পুরা শহর ছোয়াচে রোগে আক্রান্ত। মানুষ ভেদবমি করে খিচুনি দিয়ে অস্থির। এইগুলা অবশ্য কৃশ থ্রি সিনেমার কাটপিস। ডাক্তার রা ডুবুরীদের মাস্কের মতো আজব টাইপ মাস্ক পরে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। অবশেষে হাসান মইনের ক্যান্সারের প্রতিষেধক দিয়ে এ রোগ সারলো। তার মানে এইটা ছোঁয়াচে ক্যান্সার ছিল! আগে কইবেন না মিয়া। ভয় পাইয়া গেছিলাম রোগীগুলা যদি খিচুনি দিয়ে মারা যাবার পর রেসিডেন্ট ইভিলের ভূত হয়ে যেত! তাহলে তো আরেক সমস্যা হতো।

জলিল ভাইরে কিছু কই, ভাই পুরা সিনেমায় আপনার চুল ছোট আর এক জায়গায় চুল বড় সেইটা দেইখা আমার দোস্ত জিগায় "ওই নায়িকা কুনডারে?" আগে ঠিক করেন কোন সাইজের "চুল" ব্যবহার করবেন। বর্ষা যখন আপনাকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর আপনি বললেন "এই কি করছো?" সেইটা দেইখা দোস্ত হাসে আর কয় "এই নায়িকা কুনডারে?" আপনি যখন খালি গায়ে মাইরপিট করেন তখন দোস্ত জিগায় "ওই নায়িকা কুনডারে?" সিনেমার শেষ দৃশ্যে যখন বর্ষার সাথে রোমান্স করেন তখন জিগায় "ওই নায়িকা কুনডারে?" কি জবাব দিমু আপনেই কন? এত পেইন সহ্য হয়? গুলি লাগার সাথে সাথেই গাছে বিশাল গর্ত দেখা যায় আবার তারপরই গর্ত মিলিয়ে যায়। এইটা কোন প্রযুক্তি? আপনে জাম্প দেয়ার সময় ক্রেনের ছায়া দেখা যায় এমনকি ক্রেনের একটা কোনাও দেখা যায়। ভাই এইগুলা খেয়াল করেন নাই? আপনে না "ট্যাকনোলজি" ব্যবহার করছিলেন? তো পুরা সিনেমার এই দশা ক্যান? যেই ক্যান্সারের প্রতিষেধক নিয়া এত কাহিনী লাস্টে সেইটারই খবর নাই, তাইলে এত কাহিনী করলেন ক্যান? চায়না ফোনে অডিও, ভিডিও, রেডিও, ক্যামেরা, টিভি, ফ্রীজ, ফ্লাশলাইট, হিটার ইত্যাদী থাকে আপনারও তো সেই দশা। নায়ক, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার সব হইতে গেলে সিনেমার অবস্থাও তো চায়না ফোনের মতো হবে। ৬টা সিনেমা তো বানিয়ে ফেলেছেন। এবার শুধু প্রযোজক হয়ে যান, প্লিজ লাগে। গ্ল্যামার গার্ল বর্ষার অভিনয়ে পুরা বিরক্ত, আপনার অভিনয় দেইখা কান্না চাপে।

সিনেমার মানুষ আছে তাই মানুষ বাচে গান টা ভালো লেগেছে। হায়দ্রাবাদে করা শুটিং টাও বেশ ভালো লেগেছে। তবে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হলো ফারিয়া। উফ একটা মেয়ে এত্ত কিউট হবে ক্যান?? ফারিয়ার উপর অনেক আগেই ক্রাশ খেয়েছিলাম আর আজ তো পুরা প্রেমে পড়ে গেলাম :-P

একটা দু:সংবাদ হলো হল থেকে বেরিয়ে দেখি জিপি আমার ৪জিবি নেট কেড়ে নিয়েছে :-( :-( এইটা কোন ধরনের মশকরা ছিল? :-(

 
Tricks and Tips