অগ্নি (মুভি রিভিউ)

যেহেতু ভ্যালেন্টাইনস ডে, তাই শঙ্কা ছিল সিনেমা হলে অধিকাংশই জোড়ায় জোড়ায় থাকবে । তাই বন্ধুকে বোরকা পরিয়ে হলে নিয়ে যেতে চেয়েছিলাম। বন্ধুকে এই..

এরশাদোলজি (রম্য)

বিশিষ্ট রাজনীতিবিদ, নারীদরদীয়া প্রেমিক পুরুষ আলহাজ হোমিওপ্যাথিক এরশাদ ওরফে পল্টিবাদি লাফাইন্যায়ে ডিগবাজীকে নিয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায় রীতিমত তোলপাড় শুরু হয়ে গেছে। আজকের আলোচনা অজ্ঞানে বিজ্ঞানে সজ্ঞানী এরশাদ।

ফেসবুকে প্র্তারনার হাত থেকে সতর্কতা

আপনার অনেক পরিচিত কারো ফেইক আইডি খুলে আপনাকে হয়ত ফাদে ফেলানো হবে, আপনার গার্লফ্রেন্ড, আপনার বন্ধু সেজে আপনাকে ফাদে ফেলানো হবে। আর লুল বালক হলে তো কথায়ই নেই, মিষ্টি কথাতেই আপনার ঘুম হারাম করে দেবে।

ইশি (ছোটগল্প)

বিল্ডিং গুলোর ছুটে চলা খুব উপভোগ করছে ইশি। কিন্তু একটু পরেই বিল্ডিং গুলো দৌড় থামিয়ে দিল। এই জ্যাম একদম ভাললাগেনা ইশির। সবকিছু কে থামিয়ে দেয়। তবে পথের নোংড়া ছেলেমেয়ে গুলো জ্যাম কে খুব ভালবাসে।

আজব প্রশ্নের গজব উত্তর

প্রশ্নঃ দেশে জনসংখ্যা কমানোর জন্য কি কি করা যায়? উত্তরঃ বিবাহ করা থেকে নারী পুরুষ কে বিরত থাকার জন্য উদবুদ্ধ করতে হবে। স্বামী স্ত্রীর বিছানা আলাদা করা যায়। বিছানা এক হলেই মহামারী দেখা দেবে এমন আতঙ্ক ছড়ানো যায়

বাণীসমগ্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাণীসমগ্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২০ মে, ২০১৪

বাণীসমগ্র - ৩

১) একটা সময় কিছু মানুষ খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে যায়। তার আত্মকেন্দ্রিকতায় সে নিজে যাই কষ্ট পাক, যাদের মনে জায়গা করে নিয়েছিল তারাই বেশি কষ্ট পায়।

২) আপনি চরম লেভেলের ভাগ্যবান না হয়ে যদি মোটামুটি ভাগ্যবান হোন তবে মেয়েরা আপনার উপর ক্রাশ খাবে, ইশারা ইঙ্গিতে আপনার প্রতি তার দূর্বলতা, ভালোবাসা, অধিকার প্রকাশ করবে। বাকি কাজ টুকু আপনাকেই করে নিতে হবে।

৩) একটি রিলেশনশীপে দুজনকেই কম বেশি দায়িত্বশীল হতে হবে। একজন দায়িত্বশূণ্য হয়ে গেলে অপরজনও তার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারবে না। একচক্রযান কখনোই বেশিদূর যেতে পারেনা।

৪) পাঠকের আগ্রহ স্ট্যাটাসের আকারের ব্যাস্তানুপাতিক।

৫) ঝগড়া বিহীন প্রেম, লবণ বিহীন তরকারী। 

৬) বিশেষ দিন গুলো কে নিয়ে আমার কখনোই আগ্রহ থাকে না। সাধারণ দিন গুলোকে বিশেষ বানিয়ে ফেলার মজাই আলাদা। 

৭) মধ্যরাতের  সময়টাতে মস্তিষ্কে অদ্ভুত রোমান্টিকতা খেলা করে ছেলে এবং মেয়ে উভয়ের মাঝেই। আপনার প্রিয়তমা কে আর্দ্র ভালোবাসায় সিক্ত করার মোক্ষম সময় বলা যেতে পারে। দুজনের মন এসময় খুব কাছে চলে আসে দেহ যতই দূরে থাকুক।

৮) ফেসবুকে লেখকের সংখ্যা বাড়ছে, কমিউনিটি ব্লগ গুলো মরে যাচ্ছে।

৯) বন্দুকের গুলি,
ফেসবুকের পোক,
আর ফেসবুকের মেসেজ
এই তিন টা জিনিস ছুটলে
আর ফেরানো সম্ভব না।
ভুল জায়গায় ছুটলে কপাল খারাপ

১০) কেউ যদি পরম মমতায় আপনার মাথার চুল টেনে দেয় তবে বুঝবেন আপনি সবচেয়ে আরামদায়ক সময় পার করছেন। আর সেটা যদি মায়ের হাত হয়, তবে আপনি নিজেকে স্বর্গে আবিষ্কার করবেন।

বৃহস্পতিবার, ১ মে, ২০১৪

বাণী সমগ্র-২

১) মশা নাকি শুধু ভালো মানুষদের কামড়ায়, ভালো মানুষদের খুজে পাওয়া কষ্টকর্। তারা আমাকে,খুজে পায় কিভাবে? :-P

২) পরকীয়া নিপাত যাক, ভালোবাসা বেচে থাক :-P

৩) চাপাবাজীরও একটা লিমিট আছে, আমি সেই লিমিট মানিনা।

৪) আমি পাকিস্তানের দালাল নই আমি ভারতের দালাল নই, তবে আমি দালাল, বাংলাদেশের দালাল।

৫) বৃত্ত কি কখনো উপবৃত্ত হয়? নাকি মাঝে মাঝে অপবৃত্ত হয়ে যায়? আচ্ছা অধিবৃত্ত হলেও তো মন্দ হয়না! বৃত্তের পরিধিতে খাই ঘুরপাক, কেন্দ্রে যেতে দেয়না ব্যসার

৬) নিজেকে ভালোবাসা মোটেও স্বার্থপরতা নয়, স্বার্থপরতা তাকেই বলে যখন নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করা হয়।

৭) মানুষ কোনো বিষয়ের নেগেটিভ দিক গুলো নিয়ে ইচ্ছাকৃতভাবেই ভাবে, পজেটিভ দিক নিয়ে ভাবনা অনিচ্ছাকৃত।

৮) একে অপরকে না বুঝে হঠাত করে প্রস্তাব দিয়ে কখনো ভালোবাসা হয়না। পাশাপাশি চলতে চলতে দুজন দুজনার হয়ে যাওয়ার নামই ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা কখনো আনুষ্ঠানিক প্রস্তাবনা দিয়ে হয়না।

৯) বিলাসিতা করার মত সময় ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই আমার মাঝে নেই।

১০) দুধে পানি মিশিয়ো না, এতে তোমার পাপ হবে। পানিতে দুধ মেশাও, এতে কোনো পাপ নেই ।

বাণী সমগ্র - ১

১) মানুষ মরে গেলে পঁচে যায়। বেচে থাকলে গুম হয়। কারনে অকারনে গুম হয়, সকালে বিকালে গুম হয়।

২) প্রত্যেক টা মানুষই মেধাবী। কেউ পড়াশোনা তে মেধা খাটায় কেউ আকাম করার জন্য খাটায়। সে যে কাজই করুক না কেন মেধা কিন্তু সে ঠিকই খাটায়।

৩) পরীক্ষার আগে আর রমজান মাসে বেশিরভাগ পোলাপাইন ধার্মিক হয়ে যায় :-P

৪) সোশ্যাল সাইট যেমনই হোক, নেশা তৈরি করার মত ক্ষমতা প্রত্যেকটা সোশ্যাল সাইটেরই থাকে।

৫) স্ট্যাটাসে হ্যাশট্যাগ মারো,
সহজেই স্ট্যাটাস চোর ধরো ;-) :-P

৬) জগতে সেই ব্যক্তিই ভাগ্যবান যার কাছে কেউ পরীক্ষার রেজাল্ট জানতে চায় না।

৭) যার উপর মেজাজ খারাপ হয় সে যদি উল্টো মেজাজ দেখায় তবে মেজাজ টা আরো বেশি খারাপ হয়। আর এভাবেই নষ্ট হয়ে যায় অনেক বন্ধুত্ব। এসব ক্ষেত্রে উল্টো মেজাজ না দেখিয়ে মেজাজ ভালো করার চেষ্টা করা উচিত। ক্ষেত্র বিশেষে সরি বলার অভ্যাস থাকাও জরুরি। একটা ছোট্ট সরি(অবশ্যই আন্তরিকভাবে) অনেক কিছু বদলে দেয়ার ক্ষমতা রাখে। 

৮) কোনো সম্পর্ক "তুমি" থেকে "আপনি" তে নেমে গেলে অবাক লাগে, ভয়ংকর রকমের অবাক লাগে। মস্তিষ্ক অনুভূতি শূণ্যও হতে পারে।

৯) প্রিয়তমা আমি হয়ত ভালো করে প্রেম করতে পারি না কারন আমার প্রেমের পূর্ব অভিজ্ঞতা নেই। তবে বিশ্বাস করো আমার ভালোবাসা একদম পিওর, আইএসও সার্টিফাইড।

১০) আমার স্মৃতিশক্তি এতোটা দূর্বল নয় যে আপনাকে ভুলে যাবো।

 
Tricks and Tips