অগ্নি (মুভি রিভিউ)

যেহেতু ভ্যালেন্টাইনস ডে, তাই শঙ্কা ছিল সিনেমা হলে অধিকাংশই জোড়ায় জোড়ায় থাকবে । তাই বন্ধুকে বোরকা পরিয়ে হলে নিয়ে যেতে চেয়েছিলাম। বন্ধুকে এই..

এরশাদোলজি (রম্য)

বিশিষ্ট রাজনীতিবিদ, নারীদরদীয়া প্রেমিক পুরুষ আলহাজ হোমিওপ্যাথিক এরশাদ ওরফে পল্টিবাদি লাফাইন্যায়ে ডিগবাজীকে নিয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায় রীতিমত তোলপাড় শুরু হয়ে গেছে। আজকের আলোচনা অজ্ঞানে বিজ্ঞানে সজ্ঞানী এরশাদ।

ফেসবুকে প্র্তারনার হাত থেকে সতর্কতা

আপনার অনেক পরিচিত কারো ফেইক আইডি খুলে আপনাকে হয়ত ফাদে ফেলানো হবে, আপনার গার্লফ্রেন্ড, আপনার বন্ধু সেজে আপনাকে ফাদে ফেলানো হবে। আর লুল বালক হলে তো কথায়ই নেই, মিষ্টি কথাতেই আপনার ঘুম হারাম করে দেবে।

ইশি (ছোটগল্প)

বিল্ডিং গুলোর ছুটে চলা খুব উপভোগ করছে ইশি। কিন্তু একটু পরেই বিল্ডিং গুলো দৌড় থামিয়ে দিল। এই জ্যাম একদম ভাললাগেনা ইশির। সবকিছু কে থামিয়ে দেয়। তবে পথের নোংড়া ছেলেমেয়ে গুলো জ্যাম কে খুব ভালবাসে।

আজব প্রশ্নের গজব উত্তর

প্রশ্নঃ দেশে জনসংখ্যা কমানোর জন্য কি কি করা যায়? উত্তরঃ বিবাহ করা থেকে নারী পুরুষ কে বিরত থাকার জন্য উদবুদ্ধ করতে হবে। স্বামী স্ত্রীর বিছানা আলাদা করা যায়। বিছানা এক হলেই মহামারী দেখা দেবে এমন আতঙ্ক ছড়ানো যায়

বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

যৌথ প্রযোজনার নামে ভন্ডামি

আমাদের সামনের দিন গুলো খুব খারাপ। "আমি শুধু চেয়েছি তোমায়" এটা যৌথ প্রযোজনার নামে ভন্ডামি ছাড়া কিছুই নয়। প্রধান চরিত্রে নেই এতে কোনো বাংলাদেশি অভিনেতা । আগামী কাল বাংলাদেশে মুক্তি পাচ্ছে অঙ্কুশ ও শুভশ্রী অভিনীত সিনেমা "আমি শুধু চেয়েছি তোমায়" । এই সিনেমা টা বাংলাদেশে চললে পুরো লাভ টা ভারতীয় দের হবে। একমাত্র হৃদয় খানের কম্পোজিশন ছাড়া সিনেমাটিতে কি "বাংলাদেশিত্ব" আছে জানা নেই। আসলেই কোনো বাংলাদেশিত্ব নেই। বাংলাদেশকে শুধু ব্যবহার করা হয়েছে।  বাংলাদেশের অনেক সিনেমাই থাইল্যান্ড কিংবা মালয়েশিয়ায় চিত্রায়ন হয়। তাই বলে সেগুলো যৌথ প্রযোজনার সিনেমা নয়। যৌথ প্রযোজনার সিনেমার উদাহরন হিসেবে বলা যায় শ্রীলংকার সাথে যৌথ প্রযোজনায় নির্মিত "মিস লংকা" কিংবা ভারতের সাথে "মনের মাঝে তুমি" সিনেমার নাম। যেখানে উভয় দেশের অভিনেতা সমান গুরুত্ব পেয়েছে।  "আমি শুধু চেয়েছি তোমায়" সিনেমাটা হায়দ্রাবাদের আল্লু অর্জুন অভিনীত "আরিয়া এক দিওয়ানা" সিনেমার হুবুহু কপি। অনন্য মামুন কে এখানে সহকারী পরিচালক হিসেবে দেখানো হয়েছে। মামুন সাহেব কেন প্রতিবাদ করেনি তা আসলেই রহস্য। তাকে কমিশন খোর এজেন্টই মনে হয়েছে। এটা বাংলাদেশে ভারতীয় সিনেমার প্রবেশের প্রচেষ্টা ছাড়া কিছুই নয়।  ভাবতেই অবাক লাগছে আমাদের সিনেমাটা যখনই মাথা তুলে দাড়াতে চাইছে তখনই এর কোমর ভেঙ্গে দেয়া হচ্ছে যৌথ প্রযোজনার নামে ভারতীয় ছবি চালিয়ে। আমি এটুকু জানি বাংলাদেশিরা তুমুল উতসাহে এ সিনেমা দেখবে। এসব ক্ষেত্রে দেশপ্রেম নিষ্ক্রিয় দর্শক। গুন্ডে নিয়ে লাফালাফি করে আলগা দেশপ্রেম দেখানো জাতি আমরা। আমরা খেলার সাথে রাজনীতি মেশাই না, ধর্ম মেশাই। সংস্কৃতির সাথে রাজনীতি মেশাই না, নিজের ল্যাংড়া  খোড়া বিবেক কে মেশাই। ল্যাংড়া খোড়া স্বনির্ভর নয়। জয় ভারতীয় সিনেমা। স্বাগতম ভারতীয় সিনেমা। বাংলাদেশি সিনেমা এখন মৃত্যূসজ্জায়। আসুন আমরা একে গলা টিপে মেরে দাফনের ব্যবস্থা করি।

সোমবার, ১২ মে, ২০১৪

আমরা সবাই কিন্তু মা কে ভালোবাসিনা

আমরা সবাই কিন্তু মাকে ভালোবাসিনা। হ্যা আমরা সবাই কিন্তু মাকে ভালোবাসিনা। আপনি আপনার আশেপাশে খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। অনেকেই তার মাকে পর্যাপ্ত সম্মান টুকু দেয় না। কোনো তুচ্ছ ঘটনা নিয়েও মা কে গালাগাল করা এমন কি গায়ে হাত তোলার মত ঘটনাও ঘটে। পরিবারের আদুরে মেয়েটি মাঝে মাঝেই মায়ের সাথে উচু গলায় কথা বলে যা মায়ের মন কে কাদিয়ে দেয়। আবার অনেক সন্তান বড় হয়ে গেলে তার মায়ের প্রতি পর্যাপ্ত খেয়াল রাখে না। অবহেলিত মা সবসময়।  অভিজাত পরিবার থেকে শুরু করে সমাজের সব স্তরেই উল্লেখযোগ্য ভাবে মায়ের প্রতি অবহেলা দেখা যায়। আপনি বউ পেটানোর সময় আপনার সন্তানের মায়ের কথা ভুলে যাচ্ছেন। আবার আরেক শ্রেণীর মানুষ কথায় কথায় মা তুলে গালি দেয়। মন কে হুকুম দেয়,
"কি?? ও এইটা করছে?? যা ওর মা রে গালি দে। রিটার্ন নিতে ভুলিস না।"
এভাবে মা নিয়ে গালি বিনিময় প্রথার মাধ্যমে অধিকাংশ মা'ই গালি খাচ্ছে। আমি সংখ্যা লঘিষ্ঠ দের নিয়ে ভাবছি না। আমি সংখ্যা গরিষ্ঠ মায়ের কথা বলছি। উপরের ঘটনা এবং বাদ পড়া অন্যান্য ঘটনা মিলিয়ে দেখবেন ভাগ্যবান মা সংখ্যা লঘিষ্ঠ।

রবিবার, ১১ মে, ২০১৪

১৮+ হয়েই গেলাম।

ইয়াপ্পি…
১৮+ হইয়া গেছিগা। এখন আমারে ঠেকায় ক্যাডা? সবকিছু উড়াইয়া দিমু।
রেড এ্যালার্ট… রেড এ্যালার্ট… রেড এ্যালার্ট…

১০ই মে ছিল আমার জন্মদিন।

কিছু ক্ষেত্রে রিয়েল লাইফের তুলনায় ভার্চুয়াল লাইফ টা বেশি উপভোগ্য হয়। তা বোঝা যায় জন্মদিন এলে। এত্ত এত্ত উইশ সত্যিই খুবই ভালো লাগে।
দুই আইডির ওয়াল, ইনবক্স, টুইটার, জি+, আস্ক এফএম মিলিয়ে প্রচুর মানুষ উইশ করেছে যা আমার আশার চেয়েও বেশি ছিল।

বিশেষ করে ফেসবুকে আমার দুইজন প্রিয় ব্যক্তি ময়লা বাবা এবং আলিম আল রাজী ভাইয়ের উইশ আমার জন্য স্পেশাল ছিল।

আবার দিশা তো আমাকে উইশ করে চমকে দিয়েছিল। তার উইশ টা আমার জন্য খুব স্পেশাল ছিল।

মাইশা নুসরাত ফোনে, এফবি তে উইশ করেই হাওয়া। দিনের বেলায় অবশ্য সারপ্রাইজ দিয়েছে।

সকালের দিকে সজনী আমাকে উইশ করে। ও এফবি ব্যবহার করেনা। তাও আমার বার্থডে মনে রেখেছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। 

শেষ বেলায় লাজুকের উইশ টাও খুব ভালো লেগেছে। যদিও ওর প্রতি একটু রাগ ছিল। ওর উইশের পর রাগ টা কেটে গেছে।

অনন্যা অনু বারোটা বাজার পরই স্ট্যাটাস ট্যাগ দিয়ে উইশ করে সাথে তো ওর ফাইজলামী ছিলই।

ভেবেছিলাম অনন্যা রুজদানী আমাকে উইশ করবে না। তবুও ও করেছে এটা খুব ভালো লেগেছে।

শাওরীন স্নেহা হারামীটার কাছ থেকে আরো আগে উইশ আশা করেছিলাম।

ফারনাজ নওমী কালেভদ্রে এফবি তে আসে। তার মাঝ থেকে উইশ করে মন টাই ভালো করে দিয়েছিল।

তাসনীম আনিসা উইশ করার পর বেশ কিছুক্ষন আড্ডাবাজী করেছে।

ইশরাত জাহান প্রমি সবসময় জান জুন বলে আমাকে শক দেয়। ফাজিল টাইপের ভালো মেয়েটা কালও উইশ করে চমকে দিয়েছে।

কাসফিয়া তন্না জাপান থেকেও স্মরণ করেছে।

ছোট পাকনি আপু মার্জু উইশ করতে ভোলেনি।

শেষাদ্রীর হাওয়ারে লাইত্থানো দরকার্। একেবারে শেষ বেলায় উইশ করেছে।

টুইটারে রাইসা আপু কিভাবে আমার বার্থডে টের পেলো তা আমার কাছে রহস্য।

পিয়া হাসনাইন আস্ক এফ এম এ এনোনিমাসলি উইশ করেও ধরা খেয়ে গেছে।

জি+ নাদিরা আপু অনেক আন্তরিক ভাবে উইশ করেছে।

জেনেলিয়া জেনী আমাকে পর দিন সকালে উইশ করেছে।

পিকু আমাকে উইশ করেনি।

স্পর্শিয়া অরিন, জেরীন সামারা, সুমাইয়া সুলতানা আদিবা, রিমা ওবায়েদ,  তাসনীম তামান্না জুঁই, অপ্সরা সিজেল আপি সবাইই আগেভাগেই উইশ করেছিল।

বর্ষণ কয়েকদিন আগে থেকেই বার্থডে নিয়ে কথা বলছিল। উইশের আগেই ওর খাওয়া দাওয়ার চিন্তা।

এস কে নূর মোহাম্মদ উইশ করেই আইডি ডিএক্টিভ করে দিয়েছিল।

আমার এত ছেলে ফ্রেন্ড উইশ করেছে যে সবার নাম লেখা আসলেই সম্ভব নয়।

সুমন হারামী আমাকে উইশ করার কথা ভুলেই গিয়েছিল। ওকে আমিই ফোন দিয়ে এফবি তে ঢুকতে বললাম।

আবির হারামী দুই আইডিতেই উইশ করেছে।

আব্দুল বাসিত ভাইয়ের উইশ টা মজাদার ছিল।

সজীবও দুই আইডিতে উইশ করেছে।

হীরকও উইশ করেছে।

সুদীপ্ত  আমাকে উইশ করার কথা ভুলেই গেছে। হারামীটা পর দিন উইশ করেছে।

যাই হোক অনেক মানুষ উইশ করেছে এতেই আমি খুশি।

শুক্রবার, ২ মে, ২০১৪

জ্বীনের বাদশা ও আমি (রম্য)

গতকাল রাতে আমাকে জ্বীনের বাদশা ফোন দিয়েছিল। ফোন দিয়ে লম্বা একটা সালাম সহ বলে,

"আমি জ্বীনের বাদশা বলছি। তুই খুব ভাগ্যবান। তুই যদি একটা আমল করিস ও এক লক্ষ টাকা বিকাশ করিস তবে তোর ঘরে একটা ভালো জ্বীন নামবে। জ্বীন নামাতে হলে অবশ্যই আমল টা করা লাগবে নয়তো তোর ক্ষতি হবে।"

এই টাইপের কিছু একটা বলছিল। আমি কইলাম, "আইচ্ছা ভাই টাকা পাঠায়া দিমুনে, আপনি জ্বীন রে পেলেনের টিকিট কাইটা দেন আমি ডাউনলোড কইরা নিমুনে।"

বাদশা বলে, "ওরে মূর্খ আমাকে হুজুর বল।"
কি জানি একটা গালি দিছিলাম ঘুমের ঘোরে। সকালে উইঠা ভাবলাম ব্যাটার সাথে খাজুইরা আলাপ করলে মন্দ হইতো না। তাইলে এই প্রশ্ন গুলা জিগাইতাম। 

১)আইচ্ছা ভাই আমলে ভুল
হলে  কি হিজরা জ্বীন নামার কুনু চান্স আছে??? আমি আবার হিজরা গো দেখলেই ভয় পাই
:( :(

২) ভাইজান, মহিলা জ্বীনগুলার ফ্যাশন সচেতনতা কিরকম? তারা কি ক্রিম ব্যাবহার করে? তাদের  ওইখানেও কি ফেয়ার এন্ড লাভলী আছে? তারাও কি মানুষের মত ময়দা লাগায়?এইটা  নিয়ে আমি একটা গবেষণামূলক প্রবন্ধ লিখতে চাই, আপনার সাহায্য অনেক কাজে দিতো।

৩)ওদের কি আওয়ামী লীগ
বিএনপি আছে? ওদের স্বাধীনতার ঘোষনা দিছে কেডা? এই
নিয়ে বিস্তারিত জানতে চাই।

৪) জ্বীনের কি চুল দাড়ি গোফ আছে?
থাকলে ওরা কোন সেলুনে চুল কাটে? ওরা কি স্পাইক করে? :-P

৫) এই গরমে আমার একটা এসি দরকার। একটা গীটারও লাগবো। জ্বীন হেল্পাইতে পারবে?

৬) জ্বীনদের দেশেও কি আম্রিকা আছে। ঐখানে কি ডিভি লটারী হয়? :-P

৭) ১৮-১৯ বছর বয়সী মহিলা জ্বীন (অবশ্যই রূপবতী ও গুণবতী হইতে হইবে, সাথে 36-24-36 হইলে ভালা হয়) নামানোর উপায় কি? আর নামায়া কি তারসাথে প্রেম করা যাইব? গেলে কি তারে রোজ রোজ আমার গার্লফ্রেন্ডের মত কেএফসিতে নিয়া খাওয়াইতে হইব? মহিলা জ্বীনদের প্রিয় খাইদ্য কি? আর ধরেন একটা মহিলা জ্বীন নামায়া তারে আমি বিয়া কইরা ফেল্লাম। এরপরে বাচ্চা কাচ্চা হইলে তাঁরা কী হইব- মানুষ, জ্বীন, নাকি জ্বীনুষ? মানুষের লগে কি জ্বীনের ক্রস করা যায়?

৮) জ্বীন রাও কি ফেসবুক ব্যবহার করে? তাদের রিকু পাঠালে এক্সেপ্ট করবে না ঝুলিয়ে রাখবে? তাদের মাঝেও কি সেলিব্রেটি কিংবা ফটোসুন্দরি আছে? পোক মারলে ব্লক দেবে না তো?

৯) জ্বীন রাও কি গুম হয়? গুম হইলে তাগোরে কোন নদীতে ফালায়?

আবার জ্বীনের বাদশার কথামত জ্বীন নামিয়ে নিচের আলাপ গুলোও করা যেত।

১০) তিনবার ট্রাই মারার পরে একটা নোয়াখাইল্লা জ্বীন নামাইছি।
সমস্যা হলো খালি বিরক্ত করে আমারে। আর ভর দুপুরে কই
জানি চইলা যায়। আরো কয়দিন অবজার্ভ করি। তারপর বিস্তারিত জানামু।  আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি অবশ্য এর আগে অন্য একটা নিয়মে ট্রাই করছিলাম। জ্বীন না, সুপার ম্যান রে  নামানোর চেষ্টায়  ছিলাম। চাইছিলাম সুপার ম্যান,পাইছি নোয়াখাইল্লা।
তবে সে ইংরেজী ভাষা শিখলো ক্যাম্নে সে এক রহস্য। যা হইছে, ভালো হইছে।সবি তার ইচ্ছা।

১১) একটা মাইয়া জ্বীন নামাইছিলাম। চেহারা দেইখা এত্ত জোরে চিক্কুর দিছি যে জ্বীন টা ভয় পাইয়া উল্টা চিল্লানি দিছে। চিল্লানি দিয়াই দৌড়। যাওয়ার আগে আমার ফ্রীজ টারে বাথরুম মনে কইরা :-/

১২) ভাইজান কাজ হইছে। আমি কয়েকটা পরী ডাউনলোড করলাম। একদম এইচ ডি কোয়ালিটি।

১৩) এইডা একটা কামনি করলেন.....
আমি একটারে নামাইতে চাইছি,এখন দেখি একের পর এক নামতেই আছে.....জিগাইলে কয় এ আমার ডান হাত আর ও আমার বাম হাত....একজন আরেকজনের টাই ধইরা নাইমা পড়ছে.....ওরাও যে ডেসটিনি করে এইটা আগে কইবেন না মিয়া.... X((
দুনিয়ার কুড়িকুষ্টি নাইম্যা এখন হুদাই ভেজাল...

১৪) সানি লিওন লিখা সার্চ দিয়া একপিস সানি লিওন জ্বীন নামাইছিলাম। পরে শুনি সানি লিওন বোরকা পরা শুরু করছে।

১৫) একটা দামড়া দুমড়া টাইপের জ্বীন নামাইলাম। এইডারে দিয়া রেসলিং খেলামু।

লাস্টে খালি কইতাম,
"পরী নামাইয়া বিবাহ করণের
যদি কোন তরিকা দিতেন জনাব, তাইলে আপনার জন্যও একটা নামাইয়া দিতাম। গোস্তাকি মাফ।"

বৃহস্পতিবার, ১ মে, ২০১৪

বাণী সমগ্র-২

১) মশা নাকি শুধু ভালো মানুষদের কামড়ায়, ভালো মানুষদের খুজে পাওয়া কষ্টকর্। তারা আমাকে,খুজে পায় কিভাবে? :-P

২) পরকীয়া নিপাত যাক, ভালোবাসা বেচে থাক :-P

৩) চাপাবাজীরও একটা লিমিট আছে, আমি সেই লিমিট মানিনা।

৪) আমি পাকিস্তানের দালাল নই আমি ভারতের দালাল নই, তবে আমি দালাল, বাংলাদেশের দালাল।

৫) বৃত্ত কি কখনো উপবৃত্ত হয়? নাকি মাঝে মাঝে অপবৃত্ত হয়ে যায়? আচ্ছা অধিবৃত্ত হলেও তো মন্দ হয়না! বৃত্তের পরিধিতে খাই ঘুরপাক, কেন্দ্রে যেতে দেয়না ব্যসার

৬) নিজেকে ভালোবাসা মোটেও স্বার্থপরতা নয়, স্বার্থপরতা তাকেই বলে যখন নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করা হয়।

৭) মানুষ কোনো বিষয়ের নেগেটিভ দিক গুলো নিয়ে ইচ্ছাকৃতভাবেই ভাবে, পজেটিভ দিক নিয়ে ভাবনা অনিচ্ছাকৃত।

৮) একে অপরকে না বুঝে হঠাত করে প্রস্তাব দিয়ে কখনো ভালোবাসা হয়না। পাশাপাশি চলতে চলতে দুজন দুজনার হয়ে যাওয়ার নামই ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা কখনো আনুষ্ঠানিক প্রস্তাবনা দিয়ে হয়না।

৯) বিলাসিতা করার মত সময় ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই আমার মাঝে নেই।

১০) দুধে পানি মিশিয়ো না, এতে তোমার পাপ হবে। পানিতে দুধ মেশাও, এতে কোনো পাপ নেই ।

বাণী সমগ্র - ১

১) মানুষ মরে গেলে পঁচে যায়। বেচে থাকলে গুম হয়। কারনে অকারনে গুম হয়, সকালে বিকালে গুম হয়।

২) প্রত্যেক টা মানুষই মেধাবী। কেউ পড়াশোনা তে মেধা খাটায় কেউ আকাম করার জন্য খাটায়। সে যে কাজই করুক না কেন মেধা কিন্তু সে ঠিকই খাটায়।

৩) পরীক্ষার আগে আর রমজান মাসে বেশিরভাগ পোলাপাইন ধার্মিক হয়ে যায় :-P

৪) সোশ্যাল সাইট যেমনই হোক, নেশা তৈরি করার মত ক্ষমতা প্রত্যেকটা সোশ্যাল সাইটেরই থাকে।

৫) স্ট্যাটাসে হ্যাশট্যাগ মারো,
সহজেই স্ট্যাটাস চোর ধরো ;-) :-P

৬) জগতে সেই ব্যক্তিই ভাগ্যবান যার কাছে কেউ পরীক্ষার রেজাল্ট জানতে চায় না।

৭) যার উপর মেজাজ খারাপ হয় সে যদি উল্টো মেজাজ দেখায় তবে মেজাজ টা আরো বেশি খারাপ হয়। আর এভাবেই নষ্ট হয়ে যায় অনেক বন্ধুত্ব। এসব ক্ষেত্রে উল্টো মেজাজ না দেখিয়ে মেজাজ ভালো করার চেষ্টা করা উচিত। ক্ষেত্র বিশেষে সরি বলার অভ্যাস থাকাও জরুরি। একটা ছোট্ট সরি(অবশ্যই আন্তরিকভাবে) অনেক কিছু বদলে দেয়ার ক্ষমতা রাখে। 

৮) কোনো সম্পর্ক "তুমি" থেকে "আপনি" তে নেমে গেলে অবাক লাগে, ভয়ংকর রকমের অবাক লাগে। মস্তিষ্ক অনুভূতি শূণ্যও হতে পারে।

৯) প্রিয়তমা আমি হয়ত ভালো করে প্রেম করতে পারি না কারন আমার প্রেমের পূর্ব অভিজ্ঞতা নেই। তবে বিশ্বাস করো আমার ভালোবাসা একদম পিওর, আইএসও সার্টিফাইড।

১০) আমার স্মৃতিশক্তি এতোটা দূর্বল নয় যে আপনাকে ভুলে যাবো।

 
Tricks and Tips