অগ্নি (মুভি রিভিউ)

যেহেতু ভ্যালেন্টাইনস ডে, তাই শঙ্কা ছিল সিনেমা হলে অধিকাংশই জোড়ায় জোড়ায় থাকবে । তাই বন্ধুকে বোরকা পরিয়ে হলে নিয়ে যেতে চেয়েছিলাম। বন্ধুকে এই..

এরশাদোলজি (রম্য)

বিশিষ্ট রাজনীতিবিদ, নারীদরদীয়া প্রেমিক পুরুষ আলহাজ হোমিওপ্যাথিক এরশাদ ওরফে পল্টিবাদি লাফাইন্যায়ে ডিগবাজীকে নিয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায় রীতিমত তোলপাড় শুরু হয়ে গেছে। আজকের আলোচনা অজ্ঞানে বিজ্ঞানে সজ্ঞানী এরশাদ।

ফেসবুকে প্র্তারনার হাত থেকে সতর্কতা

আপনার অনেক পরিচিত কারো ফেইক আইডি খুলে আপনাকে হয়ত ফাদে ফেলানো হবে, আপনার গার্লফ্রেন্ড, আপনার বন্ধু সেজে আপনাকে ফাদে ফেলানো হবে। আর লুল বালক হলে তো কথায়ই নেই, মিষ্টি কথাতেই আপনার ঘুম হারাম করে দেবে।

ইশি (ছোটগল্প)

বিল্ডিং গুলোর ছুটে চলা খুব উপভোগ করছে ইশি। কিন্তু একটু পরেই বিল্ডিং গুলো দৌড় থামিয়ে দিল। এই জ্যাম একদম ভাললাগেনা ইশির। সবকিছু কে থামিয়ে দেয়। তবে পথের নোংড়া ছেলেমেয়ে গুলো জ্যাম কে খুব ভালবাসে।

আজব প্রশ্নের গজব উত্তর

প্রশ্নঃ দেশে জনসংখ্যা কমানোর জন্য কি কি করা যায়? উত্তরঃ বিবাহ করা থেকে নারী পুরুষ কে বিরত থাকার জন্য উদবুদ্ধ করতে হবে। স্বামী স্ত্রীর বিছানা আলাদা করা যায়। বিছানা এক হলেই মহামারী দেখা দেবে এমন আতঙ্ক ছড়ানো যায়

জ্বীন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জ্বীন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২ মে, ২০১৪

জ্বীনের বাদশা ও আমি (রম্য)

গতকাল রাতে আমাকে জ্বীনের বাদশা ফোন দিয়েছিল। ফোন দিয়ে লম্বা একটা সালাম সহ বলে,

"আমি জ্বীনের বাদশা বলছি। তুই খুব ভাগ্যবান। তুই যদি একটা আমল করিস ও এক লক্ষ টাকা বিকাশ করিস তবে তোর ঘরে একটা ভালো জ্বীন নামবে। জ্বীন নামাতে হলে অবশ্যই আমল টা করা লাগবে নয়তো তোর ক্ষতি হবে।"

এই টাইপের কিছু একটা বলছিল। আমি কইলাম, "আইচ্ছা ভাই টাকা পাঠায়া দিমুনে, আপনি জ্বীন রে পেলেনের টিকিট কাইটা দেন আমি ডাউনলোড কইরা নিমুনে।"

বাদশা বলে, "ওরে মূর্খ আমাকে হুজুর বল।"
কি জানি একটা গালি দিছিলাম ঘুমের ঘোরে। সকালে উইঠা ভাবলাম ব্যাটার সাথে খাজুইরা আলাপ করলে মন্দ হইতো না। তাইলে এই প্রশ্ন গুলা জিগাইতাম। 

১)আইচ্ছা ভাই আমলে ভুল
হলে  কি হিজরা জ্বীন নামার কুনু চান্স আছে??? আমি আবার হিজরা গো দেখলেই ভয় পাই
:( :(

২) ভাইজান, মহিলা জ্বীনগুলার ফ্যাশন সচেতনতা কিরকম? তারা কি ক্রিম ব্যাবহার করে? তাদের  ওইখানেও কি ফেয়ার এন্ড লাভলী আছে? তারাও কি মানুষের মত ময়দা লাগায়?এইটা  নিয়ে আমি একটা গবেষণামূলক প্রবন্ধ লিখতে চাই, আপনার সাহায্য অনেক কাজে দিতো।

৩)ওদের কি আওয়ামী লীগ
বিএনপি আছে? ওদের স্বাধীনতার ঘোষনা দিছে কেডা? এই
নিয়ে বিস্তারিত জানতে চাই।

৪) জ্বীনের কি চুল দাড়ি গোফ আছে?
থাকলে ওরা কোন সেলুনে চুল কাটে? ওরা কি স্পাইক করে? :-P

৫) এই গরমে আমার একটা এসি দরকার। একটা গীটারও লাগবো। জ্বীন হেল্পাইতে পারবে?

৬) জ্বীনদের দেশেও কি আম্রিকা আছে। ঐখানে কি ডিভি লটারী হয়? :-P

৭) ১৮-১৯ বছর বয়সী মহিলা জ্বীন (অবশ্যই রূপবতী ও গুণবতী হইতে হইবে, সাথে 36-24-36 হইলে ভালা হয়) নামানোর উপায় কি? আর নামায়া কি তারসাথে প্রেম করা যাইব? গেলে কি তারে রোজ রোজ আমার গার্লফ্রেন্ডের মত কেএফসিতে নিয়া খাওয়াইতে হইব? মহিলা জ্বীনদের প্রিয় খাইদ্য কি? আর ধরেন একটা মহিলা জ্বীন নামায়া তারে আমি বিয়া কইরা ফেল্লাম। এরপরে বাচ্চা কাচ্চা হইলে তাঁরা কী হইব- মানুষ, জ্বীন, নাকি জ্বীনুষ? মানুষের লগে কি জ্বীনের ক্রস করা যায়?

৮) জ্বীন রাও কি ফেসবুক ব্যবহার করে? তাদের রিকু পাঠালে এক্সেপ্ট করবে না ঝুলিয়ে রাখবে? তাদের মাঝেও কি সেলিব্রেটি কিংবা ফটোসুন্দরি আছে? পোক মারলে ব্লক দেবে না তো?

৯) জ্বীন রাও কি গুম হয়? গুম হইলে তাগোরে কোন নদীতে ফালায়?

আবার জ্বীনের বাদশার কথামত জ্বীন নামিয়ে নিচের আলাপ গুলোও করা যেত।

১০) তিনবার ট্রাই মারার পরে একটা নোয়াখাইল্লা জ্বীন নামাইছি।
সমস্যা হলো খালি বিরক্ত করে আমারে। আর ভর দুপুরে কই
জানি চইলা যায়। আরো কয়দিন অবজার্ভ করি। তারপর বিস্তারিত জানামু।  আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি অবশ্য এর আগে অন্য একটা নিয়মে ট্রাই করছিলাম। জ্বীন না, সুপার ম্যান রে  নামানোর চেষ্টায়  ছিলাম। চাইছিলাম সুপার ম্যান,পাইছি নোয়াখাইল্লা।
তবে সে ইংরেজী ভাষা শিখলো ক্যাম্নে সে এক রহস্য। যা হইছে, ভালো হইছে।সবি তার ইচ্ছা।

১১) একটা মাইয়া জ্বীন নামাইছিলাম। চেহারা দেইখা এত্ত জোরে চিক্কুর দিছি যে জ্বীন টা ভয় পাইয়া উল্টা চিল্লানি দিছে। চিল্লানি দিয়াই দৌড়। যাওয়ার আগে আমার ফ্রীজ টারে বাথরুম মনে কইরা :-/

১২) ভাইজান কাজ হইছে। আমি কয়েকটা পরী ডাউনলোড করলাম। একদম এইচ ডি কোয়ালিটি।

১৩) এইডা একটা কামনি করলেন.....
আমি একটারে নামাইতে চাইছি,এখন দেখি একের পর এক নামতেই আছে.....জিগাইলে কয় এ আমার ডান হাত আর ও আমার বাম হাত....একজন আরেকজনের টাই ধইরা নাইমা পড়ছে.....ওরাও যে ডেসটিনি করে এইটা আগে কইবেন না মিয়া.... X((
দুনিয়ার কুড়িকুষ্টি নাইম্যা এখন হুদাই ভেজাল...

১৪) সানি লিওন লিখা সার্চ দিয়া একপিস সানি লিওন জ্বীন নামাইছিলাম। পরে শুনি সানি লিওন বোরকা পরা শুরু করছে।

১৫) একটা দামড়া দুমড়া টাইপের জ্বীন নামাইলাম। এইডারে দিয়া রেসলিং খেলামু।

লাস্টে খালি কইতাম,
"পরী নামাইয়া বিবাহ করণের
যদি কোন তরিকা দিতেন জনাব, তাইলে আপনার জন্যও একটা নামাইয়া দিতাম। গোস্তাকি মাফ।"

 
Tricks and Tips