অগ্নি (মুভি রিভিউ)

যেহেতু ভ্যালেন্টাইনস ডে, তাই শঙ্কা ছিল সিনেমা হলে অধিকাংশই জোড়ায় জোড়ায় থাকবে । তাই বন্ধুকে বোরকা পরিয়ে হলে নিয়ে যেতে চেয়েছিলাম। বন্ধুকে এই..

এরশাদোলজি (রম্য)

বিশিষ্ট রাজনীতিবিদ, নারীদরদীয়া প্রেমিক পুরুষ আলহাজ হোমিওপ্যাথিক এরশাদ ওরফে পল্টিবাদি লাফাইন্যায়ে ডিগবাজীকে নিয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায় রীতিমত তোলপাড় শুরু হয়ে গেছে। আজকের আলোচনা অজ্ঞানে বিজ্ঞানে সজ্ঞানী এরশাদ।

ফেসবুকে প্র্তারনার হাত থেকে সতর্কতা

আপনার অনেক পরিচিত কারো ফেইক আইডি খুলে আপনাকে হয়ত ফাদে ফেলানো হবে, আপনার গার্লফ্রেন্ড, আপনার বন্ধু সেজে আপনাকে ফাদে ফেলানো হবে। আর লুল বালক হলে তো কথায়ই নেই, মিষ্টি কথাতেই আপনার ঘুম হারাম করে দেবে।

ইশি (ছোটগল্প)

বিল্ডিং গুলোর ছুটে চলা খুব উপভোগ করছে ইশি। কিন্তু একটু পরেই বিল্ডিং গুলো দৌড় থামিয়ে দিল। এই জ্যাম একদম ভাললাগেনা ইশির। সবকিছু কে থামিয়ে দেয়। তবে পথের নোংড়া ছেলেমেয়ে গুলো জ্যাম কে খুব ভালবাসে।

আজব প্রশ্নের গজব উত্তর

প্রশ্নঃ দেশে জনসংখ্যা কমানোর জন্য কি কি করা যায়? উত্তরঃ বিবাহ করা থেকে নারী পুরুষ কে বিরত থাকার জন্য উদবুদ্ধ করতে হবে। স্বামী স্ত্রীর বিছানা আলাদা করা যায়। বিছানা এক হলেই মহামারী দেখা দেবে এমন আতঙ্ক ছড়ানো যায়

লুঙ্গী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লুঙ্গী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪

লুঙ্গীর পোস্টমর্টেম (রম্য)

লুঙ্গী খুবই উপকারী, আরামদায়ক, বিচিত্র এবং বিপজ্জনক পোশাক। লুঙ্গীতে কোনো চেইন কিংবা হুক নেই। এতে কোনো ইলাস্টিকও নেই। লুঙ্গী পরার জন্য কোনো বেইল্ট লাগে না। এক বিশেষ ধরণের গিট্টু দিয়ে লুঙ্গী পরতে হয়। যদি কোনো লুঙ্গী তে চেইন কিংবা হুক থাকে তবে সেটা আসল লুঙ্গী নয়। তাই কেনার সময় এই দিক টা তে খেয়াল রাখতে হবে।

গঠন শৈলির সরলতার দিক দিয়ে ওড়নার পরই লুঙ্গীর অবস্থান। তবে অনেক মেয়েই ওড়না যথাস্থানে রাখে না কিংবা ওড়না পরেই না। কিন্তু লুঙ্গী পরিধান কারীকে অবশ্যই লুঙ্গী যথাস্থানে রাখতে হবে। লুঙ্গী কে কাছা মেরেও পরা যায়। তখন সেটা গিট্টুওয়ালা হাফপ্যান্টের ন্যায় কাজ করে।

লুঙ্গী নিয়ে ড্যান্সও তৈরি হয়ে গেছে। একে লুঙ্গী ড্যান্স বলে। তবে লুঙ্গী ড্যান্স দেয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। অসতর্ক হলে  ড্যান্স চলবে ঠিকই কিন্তু লুঙ্গী থাকবে না।

লুঙ্গী একটি সিলিন্ডার কিংবা পাইপ আকৃতির পোশাক। মেয়েদের স্কার্টের সাথে সাদৃশ্য থাকায় একে ছেলেদের স্কার্টও বলা যায়। লুঙ্গী ও স্কার্টের পার্থক্য হল, লুঙ্গী আগা গোড়াই সমান ব্যসার্ধের হয় কিন্তু স্কার্টের আগাগোড়া সমান ব্যসার্ধের না।

যারা লুঙ্গী পরায় অভ্যস্ত না তারা লুঙ্গী পরলে অবশ্যই ব্যাকআপ রাখতে হবে (সাবধানের মাইর নাই)।
লুঙ্গী তে বাড়তি কিছু ফিচার যুক্ত করতে পারলে এটি হয়ে উঠবে আরো আকর্ষনীয় ও নিরাপদ পোশাক। এই যেমন স্মার্টফোন কিংবা  মানিব্যাগ রাখার জন্য পকেট। তাহলে আপনি গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এও লুঙ্গী পরে যেতে পারবেন। লুঙ্গী তে বেইল্ট লাগাতে পারলে তা আরো নিরাপদ হবে। তাই লুঙ্গী তে বেইল্ট লাগানোর জন্য লুপ রাখা যেতে পারে।

প্রযুক্তির  উৎকর্ষতায় অনেক অসাধ্যই সাধন হয়েছে। তাই আমরা আশা করতেই পারি  অদূর ভবিষ্যতে লুঙ্গীতে পাসওয়ার্ডের ব্যবহার হবে। তখন পাসওয়ার্ড ছাড়া লুঙ্গী খুলবেই না (পাসওয়ার্ড ভুলে গেলে কিংবা হ্যাক হয়ে গেলে আমারে ধইরেন না :-P )। আমরা চাই অতিসত্ত্বর এন্ড্রয়েড চালিত লুঙ্গী আসুক।

জয় হোক লুঙ্গীর,
গরমে আরামের সঙ্গী,
খিয়ানত শাহ লুঙ্গী।

 
Tricks and Tips