না। পরে অবশ্য অভ্রের খোজ পেয়ে মন মত পিসি দিয়ে বাংলা লেখা শুরু করি।
ফেসবুকে প্রথম থেকেই বেশকিছু ফ্রেন্ড পাই যাদের সাথে বেশ ভালো সম্পর্ক
ছিল। কিন্তু তাদের সাথে সম্পর্ক টেকেনি শুধুমাত্র আমার বাংলা প্রীতির কারনে। তারা আমার বাংলা প্রীতিতে যারপরনাই বিরক্ত ছিল। অনেক সময় তিরষ্কারও করতো। বন্ধুত্বের খাতিরে প্রথমে সব মেনে নিলেও পরে আর পারিনি। তাদেরকেও
মাঝে মাঝে বাংলা নিয়ে জ্ঞান দিতাম তাদের অন্য ভাষার প্রতি বেশি দরদের কারনে। তারা আমার ব্লকলিস্টে আছে। হ্যা বাংলার প্রতি ভালোবাসার কারনে আমি যেকোনো কিছু করতে রাজি। অতিমাত্রায় বাংলা প্রীতির কারনে ইংরেজী পরীক্ষাতেও বাংলা লেখার অভিজ্ঞতা আছে। জানিনা এর মাঝে কি আছে। শুধু এটুকু জানি এটা পৃথিবীর সবচেয়ে সেরা ভাষা। আচ্ছা সেরা ভাষার বীরদের শুধু
















