অগ্নি (মুভি রিভিউ)

যেহেতু ভ্যালেন্টাইনস ডে, তাই শঙ্কা ছিল সিনেমা হলে অধিকাংশই জোড়ায় জোড়ায় থাকবে । তাই বন্ধুকে বোরকা পরিয়ে হলে নিয়ে যেতে চেয়েছিলাম। বন্ধুকে এই..

এরশাদোলজি (রম্য)

বিশিষ্ট রাজনীতিবিদ, নারীদরদীয়া প্রেমিক পুরুষ আলহাজ হোমিওপ্যাথিক এরশাদ ওরফে পল্টিবাদি লাফাইন্যায়ে ডিগবাজীকে নিয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখায় রীতিমত তোলপাড় শুরু হয়ে গেছে। আজকের আলোচনা অজ্ঞানে বিজ্ঞানে সজ্ঞানী এরশাদ।

ফেসবুকে প্র্তারনার হাত থেকে সতর্কতা

আপনার অনেক পরিচিত কারো ফেইক আইডি খুলে আপনাকে হয়ত ফাদে ফেলানো হবে, আপনার গার্লফ্রেন্ড, আপনার বন্ধু সেজে আপনাকে ফাদে ফেলানো হবে। আর লুল বালক হলে তো কথায়ই নেই, মিষ্টি কথাতেই আপনার ঘুম হারাম করে দেবে।

ইশি (ছোটগল্প)

বিল্ডিং গুলোর ছুটে চলা খুব উপভোগ করছে ইশি। কিন্তু একটু পরেই বিল্ডিং গুলো দৌড় থামিয়ে দিল। এই জ্যাম একদম ভাললাগেনা ইশির। সবকিছু কে থামিয়ে দেয়। তবে পথের নোংড়া ছেলেমেয়ে গুলো জ্যাম কে খুব ভালবাসে।

আজব প্রশ্নের গজব উত্তর

প্রশ্নঃ দেশে জনসংখ্যা কমানোর জন্য কি কি করা যায়? উত্তরঃ বিবাহ করা থেকে নারী পুরুষ কে বিরত থাকার জন্য উদবুদ্ধ করতে হবে। স্বামী স্ত্রীর বিছানা আলাদা করা যায়। বিছানা এক হলেই মহামারী দেখা দেবে এমন আতঙ্ক ছড়ানো যায়

ঈদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঈদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪

বাংলা সিনেমায় ঈদের শপিং | পর্ব-৩ (রম্য)

বাংলা সিনেমায় ঈদের শপিং নিয়ে ডায়লগ গুলোর তৃতীয় পর্ব দেখে নেই চলুন

২৯। ম্যাডাম এই হিল জোড়া
এত সস্তা না যে আপনি দুই টাকা দিয়ে কিনে নিবেন।

৩০। তোমার সন্তানেরা  চারদিক থেকে তোমাকে ঘিরে ফেলেছে। একটুও পালাবার চেষ্টা করবে না। চলো শপিং এ চলো।

৩১। (মাতবর সাব নায়িকার গায়ে ময়লা কাপড় দেখে) আহহারে এত্ত সুন্দর মাইয়া এইগুলা কি পরছে!!.ইসশিরে ছিড়াও গেছে দেখতাছি। তোমারে এইগুলা পরতে কইছে ক্যাডা? তুমি খালি আমার সেবা করবা। আমি সুন্দর সুন্দর জামা কিন্যা দিমু।

৩২। ডাক্তার: ধন্যবাদ আমাকে না, ঐ ভদ্রলোককে দিন। উনি সময়মতো পাখি ড্রেস না আনলে রোগিকে বাঁচানো সম্ভব হতোনা।

৩৩। শপিং ব্যাগ নিজের হাতে তুলে নিবেন না। শপিং ব্যাগ টানার জন্য আপনার স্বামী আছেন।

৩৪। শপিং নিয়ে খেলা করিসনা, একদিন এই শপিং করতে গিয়েই  মরবি।

৩৫। কংগ্রেচুলেশন। শপিং সাকসেসফুল।

৩৬। চৌধুরী সাহেব, টাকা দিয়ে ঈদের পোশাক  বিবেচনা করা যায় না।

৩৭। তোর জন্য আমার ১২ টা শাড়ি
জলে গেছে, ফিরিয়ে দে আমার ১২
টা শাড়ি।

৩৯। তুমি আমার পাখি নিয়ে ছিনিমিনি খেলেছো।

৪০। না মা না, এমন কথা বলোনা।
আমি ঐ
মাস্তানের সাথে শপিং এ যেতে  পারবো না।
আমার পেটে যে রাজ এর সন্তান।

৪১। আজ হয় তুই শপিং করবি নয়তো আমি।

৪২। সানডে-মানডে শপিং ক্লোস কইরা দিমু।

৪৩। তোমাকে আমি ত্যাজ্য পুত্র
ঘোষণা করলাম। আজকের পর থেকে কখনো ঈদের শপিং এর জন্য এ বাড়িতে আসবে না।

বাংলা সিনেমায় ঈদের শপিং | পর্ব-২ (রম্য)

শপিং নিয়ে যদি বাংলা সিনেমায় ডায়লগ থাকতো তবে তা কএমন হতো? দেখে নেই এর ২য় পর্ব

১৫। ডাক্তার সাহেব আমি ঈদে কেনা সব পোশাক পরতে পারছি।
আমি আমি সব পরতে পারছি । আপনি টিকটিকির লেজের মত আমার পা গজিয়ে দিয়েছেন।

১৬। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো, সময় মতো আপনি এই পোশাক   টি না আনলে আমার ঈদ টাই মাটি হয়ে যেত সাথে প্রেমও।

১৭। তোর সাহসতো কমনা, বামন
হয়ে তুই লাখ টাকার পোশকের দিকে হাত বাড়াস। জানিস তোর ঐ হাত
আমি কেটে ফেলতে পারি?

১৮। কে আছিস। আমার চাবুক নিয়ে আয়।। চাপকে আমি ওর ঈদের পাঞ্জাবী ছিড়ে ফেলবো।

১৯। বলতে পারেন কি দোষ ছিল আমার বাবার? কেন তার নতুন পাঞ্জাবী ছিড়ে ফেলা হয়েছিল? কি দোষ ছিল আমার নিস্পাপ ছোট্ট বোনটির? কেন তাকে একটি পাখির জন্য আত্মহত্যা করতে হয়েছিল?  বলতে পারেন আমার মায়ের গায়ে লাখ টাকার শাড়ির বদলে ৫০০ টাকার কাপড় কেন? কেন ঈদে আমরা আগের মত শপিং করতে পারিনা?

২০। ঐ চৌধুরীই আমাদের শপিং এর টাকা আত্মসাৎ করেছে। যাহ প্রতিশোধ নে। এইটা তোর মায়ের আদেশ।

২১। (মেয়েকে বিদায় দেয়ার সময় বাবা)
মনে রাখবি মেয়েরা জীবনে দুইভাবে শপিং করে। একবার মেয়ে
হয়ে বাপের ঘাড়ে চেপে, আর একবার স্ত্রী  হয়ে স্বামীর ঘাড়ে চেপে।

২২। (নায়ক কম দামি পোশাক নিয়েবাড়ি ফিরলে)
তুমি আবারো এসব ছাই-পাশ নিয়ে এসেছো? রোজ রোজ রাত
করে এসব এনে  বউয়ের
সাথে বিটলামি করতে তোমার
লজ্জা করেনা?

২৩। (বিয়ের কিছুদিন যেতে না যেতেই ঈদ এলে)
নায়িকা: এই শুনছো, আজ অফিস
থেকে ফেরার সময় আমার জন্য আচারের ফ্লেভারের একটা শাড়ি
নিয়ে আসবে কিন্তু।

২৪। রাজা ভাইয়া, লস্করের লোকজন
প্রিয়া ম্যাডামের ঈদের জামাকাপড় সব নিয়ে গেছে। 
(নায়ক) লস্করররর……

২৫। (নায়িকা বউ হয়ে আসার পর  প্রথম ঈদে)
মা আজ থেকে আপনার ছুটি, শপিং এর সমস্ত দায়িত্ব এখন থেকে আমার।

২৬। রাজু ভাই  জলদি হাসপাতালে একটা পাখি ড্রেস নিয়া চলেন। জ্ঞান ফেরার পর থিক্কা প্রিয়া ম্যাডান  খালি পাখি পাখি কইয়া ডাকতাছে।

২৭। ছিহ্। কি করে ভাবলি যে তোর
মতো একটা ইতর, লম্পটের সাথে আমি শপিং এ যাবো?

২৮। (মেয়ের শশুর বাড়িতে মেয়ের
দুরবস্থা দেখে বাড়িতে এসে) শাহানা, তোমার মেয়ে খুব ভালো আছে। খুব সুখে আছে। ওরা তোমার মেয়ের জন্য পুরো মার্কেট তুলে এনেছে।  কত্ত আদর যত্ন করলো। আমাকেতো আস্ত একটা শপিং মল দিয়ে দিচ্ছিল।

বাংলা সিনেমায় ঈদের শপিং | পর্ব-১ (রম্য)

বাংলা সিনেমায় যদি ঈদের শপিং নিয়ে ডায়লগ গুলো থাকতো তবে সেগুলো কেমন হত চলুন দেখে নেই।

১। নায়ক: চৌধুরী সাহেব টাকা দিয়ে আপনি সব কিনতে পারলেও আমার কাছ থেকে পাখি ড্রেস কিনতে পারবেন না।
চৌধুরী সাহেব: দিয়ে দাও বাবা। মেয়ে খুব জেদ ধরেছে।

২। নায়ক: তোমার এত খরচ করা দেখে বিল গেটসও লজ্জা পাচ্ছে।। নায়িকা: যাহ্!!

৩। নায়ক: মা আমার সব মনে পরে গেছে। আমার স্মৃতি ফিরে এসেছে মা। আমি সখিনার জন্য কেনা পোশাক চিনতে পারছি।
মা: হ্যা বাবা হ্যা। পোশাকের দাম শুনে তুই স্মৃতি হারিয়ে ফেলেছিলি। তোর স্মৃতি ফিরে এসেছে বাবা।

৪। নায়িকা: বাঁচাও। বাঁচাও।। ছেড়ে দে দোকানদার। আমি এ পোশাক কিনবো না।
দোকানদার: নিয়ে যান আপা। একেবারে ফার্স্ট ক্লাস।

৫। নায়ক: মা মা, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি।
মা: আজ তোর বাবা বেচে থাকলে এখনই তোকে ঈদের শপিং এ নিয়ে যেত (কান্না)

৬। শয়তান তুই আমার দেহ পাবি তবু পাখি পাবিনা।

৭। এই ছাড়োনা পাখিটা, কেউ দেখে ফেলবে তো।

৮। চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা মানুষ, আমারাও পাখি ড্রেস কিনতে পারি।
৯। মেমসাহেব আপনারা বড়লোক,
আমরা গরিব। ঈদের পোশাক আপনাদের কাছে খেলনা, ঈদ শেষে ছুড়ে ফেলে দেন।

১০। তোর এত্ত বড় স্পর্ধা, সামান্য
ট্যাক্সি ড্রাইভার হয়ে আমার মেয়ের
সাথে ঈদের শপিং করতে যাস!

১১। এই নির্জন বনে তোকে কেউ
শপিং এ নিয়ে যাবেনা সুন্দরী।

১২। তুমি এইখানে? আর ওইদিকে তোমার মাইয়া বসুন্ধরায়  গফুরের লগে শপাং শুপিং করতাছে।

১৩। এদিক সেদিক ঘোরাঘুরি করে লাভ নেই। এমন ভাবে কাজ করবো যাতে শপিংও হবে মেয়েও পটবে।

১৪। মানিক এই তোর হারিয়ে যাওয়া ছোট ভাই রতনের ঈদের পাঞ্জাবী।

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০১৪

বিখ্যাত ব্যক্তিদের ঈদ ভাবনা (রম্য)

ঈদের শপিং নিয়ে শুধু আমাদেরই ভাবনা নেই। বিখ্যাত ব্যক্তিরাও ঈদের শপিং নিয়ে ভেবে গেছেন অনেক কিছু। আসুন দেখে নেই কে কি ভেবেছেন।

রবীন্দ্রনাথ ঠাকুর:-

চারিদিকে গিজগিজ মানুষের বরষা।
শপিং মলে ঘুরে বেড়াই, নাহি ভরসা।
                    রাশি রাশি ভারা ভারা
                    শপিং করা হল সারা,
                     গিন্নি কে দেই তাড়া
                        চলো এবার বাসা
কিনিতে কিনিতে পোশাক ফুরালো টাকা পয়সা।

এতগুলো শপিং ব্যাগ, আমি একেলা।
দুই হাত জুড়ে তারা করিছে খেলা।
                    গিন্নি কে দেখি একা,
              মুখ খানি মেকআপ মাখা
                  হেটে চলে আঁকাবাকা
                            সাড়াটি বেলা,
শপিং ব্যাগে ডুবে আমি, হাটি একেলা।

কাজী নজরুল ইসলাম:-

সাম্যের গান গাই -
আমার চক্ষে পাখি-পাঞ্জাবী কোনো ভেদাভেদ নাই।
ঈদে যা-কিছু মহান্ পোশাক চির-মনোহর
অর্ধেক তার কিনিয়াছে নারী, অর্ধেক তার নর।
ঈদে যা-কিছু এলো নতুন ডিজাইন জর্দ্দা পান সুপারি
অর্ধেক তার পরিয়াছে নর, অর্ধেক তার নারী।
বিদেশী পোশাক বলিয়া কে তোমার পাখিকে করে হেয়-জ্ঞান?
তারে বল, আদি-পোশাক আর নহে,
এখন সব মডার্ন।

সুফিয়া কামাল:-

"হে কবি, নীরব কেন ঈদ যে এসেছে ধরনীতে,
শপিং মলে যাইবে না নাকি পাখি ড্রেস কিনিতে?"
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-
"দোকানের দুয়ার গেছে কি খুলি?
পাখির দাম কমিয়াছে কি? এসেছে কি নতুন ডিজাইন?
রমনীরা কি পাখির টানে হয়েছে অধীর আকুল?"

ফররুখ আহমদ:-

শপিং শেষ হতে কত দেরী পাঞ্জেরী?
এখনো তোমার কত সময় যাবে লেগে?
পাখি, লুঙ্গী ড্যান্স ওঠেনি কি শপিং ব্যাগে?
তুমি হাটছো দুলে দুলে, আমি ব্যাগ টানি আয়েশ ভুলে;
ঘেমে নেয়ে একাকার, শূণ্য মানিব্যাগ নাড়ি।

শামসুর রহমান:-

'এই যে আসুন, ঘুরে যান আমাদের দোকান।
বউ ছেলেমেয়ের ঈদের পোশাক কিনে নিয়ে যান
দেখিয়ে পাখি ড্রেস টিকে-
বললাম পানসেমুখো ক্রেতাকে
"এ পোশাক এনেছিলাম অনেক, এক পিসই আছে এখন,
হুহু করে বিক্রী হয়ে গেছে সবগুলো
আপনার জন্য এ এক পিসই পড়ে ছিল"

মুনীর চৌধুরী:-

মানুষ মরে গেলে পঁচে যায়। বেঁচে থাকলে শপিং এ যায়। কারনে অকারনে শপিং এ যায়। সকালে বিকালে শপিং এ যায়।

লালন শাহ:-

শপিং মলে অচিন পাখি কেমনে আসে যায়,
একবার ধরতে পারলে সোহাগ করি
দিতাম তারে গায়।
কেমনে আসে যায়।

নিউটন:-

স্বামীদের মানিব্যাগ ফাকা হওয়ার হার তার উপর প্রযুক্ত শপিং ব্যাগের সমানুপাতিক এবং স্ত্রী যেদিকে রওনা দেয় স্বামীদের গন্তব্যস্থলও সেদিকে হয়।

 
Tricks and Tips